News Flash

Image

যুবসমাজই দেশের ভবিষ্যৎ : মনসুখ মান্ডভিয়া

পাটনা, ১৩ এপ্রিল (হি.স.): যুবসমাজই দেশের ভবিষ্যৎ। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। রবিবার বিহারের রাজধানী পাটনায় আয়োজিত ‘জয় ভীম পদযাত্রা’ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, “যুবসমাজই দেশের ভবিষ্যৎ। ডঃ বিআর আম্বেদকর সংবিধান দিয়েছেন এবং এর মাধ্যমে দেশের জনগণকে সমান অধিকার দিয়েছেন। যুবসমাজকে এই অধিকারগুলি নিয়ে এগিয়ে যেতে হবে, সংবিধানকে সম্মান করতে হবে এবং বিকশিত ভারতের লক্ষ্য পূরণ করতে হবে।”

ডঃ বি.আর. আম্বেদকরের উত্তরাধিকারকে সম্মান জানাতে ১০,০০০ মাই ভারত যুব স্বেচ্ছাসেবকের সাথে ‘জয় ভীম পদযাত্রা’-তে অংশগ্রহণের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী মাসুখ মান্ডভিয়া বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী ২০৪৭ সালে, যখন দেশ স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করবে, তখন বিকশিত ভারত প্রতিষ্ঠার সংকল্প নিয়েছেন। এই পদযাত্রাটি এমনভাবে আয়োজন করা হয়েছে যাতে কোটি কোটি যুবক এই সংকল্পের অংশ হন।” উল্লেখ্য, এদিন জয় ভীম পদযাত্রায় অংশ নেওয়ার প্রাক্কালে, ভারতীয় সংবিধানের প্রণেতা আম্বেদকরের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মনসুখ।

Releated Posts

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহারে পুলিশ চাপ দিয়েছিল, অভিযোগ কংগ্রেস প্রার্থীর

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান অভিযোগ করেছেন, মনোনয়ন…

ByByNews Desk Sep 30, 2026

‘গণতন্ত্র ধ্বংসকারীদের শাস্তি নিশ্চিত করব’: ভারত বৈঠকের পর রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ব্লকের বৈঠকের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেশের গণতন্ত্রকে ‘ধ্বংস’ করার…

ByByNews Desk Sep 30, 2026

থানেতে শিবসেনা (ইউবিটি) নেতা গুলিতে নিহত, গ্রেফতার ১, আটক আরও ১

থানে, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের থানেতে মঙ্গলবার রাতে শিবসেনা (ইউবিটি) নেতা প্রদীপ পূর্ণেকর গুলিতে নিহত হয়েছেন। ঘটনায় একজনকে…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top