News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুই সন্তানকে রেখে লক্ষাধিক টাকা ও সোনার গয়না নিয়ে নিখোঁজ তরুণী গৃহবধূ
Image

দুই সন্তানকে রেখে লক্ষাধিক টাকা ও সোনার গয়না নিয়ে নিখোঁজ তরুণী গৃহবধূ

সোনামুড়া, ১২ এপ্রিল :

সোনামুড়া থানাধীন কুলুবাড়ি এলাকা থেকে এক গৃহবধূর রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, ওই তরুণী গৃহবধূর স্বামী বিদেশে কর্মরত। সম্প্রতি তিনি তার দুই সন্তানকে বাপের বাড়িতে রেখে গত বৃহস্পতিবার ব্যাংকে টাকা তোলার কথা বলে বেরিয়ে যান।

কিন্তু রাত গড়িয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় উদ্বেগে পড়েন পরিবারের সদস্যরা। খোঁজখবর শুরু হয় বিভিন্ন জায়গায়। বিষয়টি জানানো হয় শ্বশুরবাড়ির লোকজনকেও।

পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার সময় তাঁর সঙ্গে প্রায় ৫ লক্ষ টাকা ও সোনার গয়নাও ছিল। সন্দেহজনক এই ঘটনার পরিপ্রেক্ষিতে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে সোনামুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে।

Releated Posts

কর আদায়ে তৎপর, নাগরিক পরিষেবায় উদাসীন, বেহাল ১০০ মিটার রাস্তা ঘিরে ক্ষোভ মেলাঘরে

মেলাঘর, ১৭ আগস্ট: শুধু ট্যাক্স আর ট্যাক্স, কাজের বেলা ফুরুত, মেলাঘর পৌরসভার নাগরিক পরিষেবা নিয়ে এমনই ক্ষোভে ফুঁসছেন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top