News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বটতলা জওহর ব্রিজের নিচ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
Image

বটতলা জওহর ব্রিজের নিচ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১২ এপ্রিল: বটতলা এলাকায় জওহর ব্রিজের নিচ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত নেশা সেবনের ফলে মৃত্যু হয়েছে ওই যুবকের। কারণ,মৃতের আশপাশ থেকে নেশা সামগ্রী পাওয়া গিয়েছে। এখনো পর্যন্ত মৃতের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ওই ঘটনায় তদন্তে নেমেছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে প্রত্যক্ষদর্শীরা বটতলা এলাকায় জওহর ব্রিজের নিচে এক যুবকের মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। তিনি আরও জানিয়েছেন, এখনো পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। কিন্তু মৃতদেহের পাশ থেকে একটি ভোটার আইডি কার্ড পাওয়া গিয়েছে। তাতে নাম লেখা স্বপন দাস। বাড়ি তেলিয়ামুড়া। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে।

Releated Posts

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top