News Flash

Image

নতুন করে আবার উত্তেজনার খবর ধুলিয়ানে

মুর্শিদাবাদ, ১২ এপ্রিল (হি.স.): ফের উত্তপ্ত ধুলিয়ান। শুক্রবার অগ্নিগর্ভ পরিস্থিতির পর শনিবার সকালে অবস্থা স্বাভাবিক হয়। এলাকায় পুলিশের সঙ্গে বিএসএফ মোতায়েনই ছিল। পরিস্থিতি স্বাভাবিক বলে জানায় পুলিশ। তবে তা ক্ষণিকের! সূত্রের খবর, নতুন করে আবার উত্তেজনার খবর আসতে শুরু করে।

জানা গিয়েছে, উত্তেজিত জনতা ধুলিয়ান পুরসভা এলাকায় ভাঙচুর শুরু করে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হয়েছেন মালদহের অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ জামাল। এদিকে বিএসএফের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। তাতে আহত হন মুদ্দিন শেখ নামের এক যুবক। তাঁর পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে।

গুলিতে এক হাসান শেখ নামের এক নাবালকও আহত বলে খবর। তাদের জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙচুর চালানো হয়েছে সামশেরগঞ্জের প্রাক্তন ব্লক সভাপতি কাওসার আলির বাড়িতে। নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

Releated Posts

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top