News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাত সকালে ধান ক্ষেত থেকে মহিলার মৃতদেহ উদ্ধার
Image

সাত সকালে ধান ক্ষেত থেকে মহিলার মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১২ এপ্রিল : সাত সকালে ধান ক্ষেতে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় উদয়পুর মহকুমায় হোলাক্ষেত গ্রামের মালি পাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্যের দাবি, তাঁকে খুন করা হয়েছে। এদিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সাত সকালে উদয়পুর মহকুমা হোলাক্ষেত স্কুল পাড়ার একটি জমিতে এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে এলাকাবাসীরা দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশকে খবর দেওয়া হয়েছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে, রাধা কিশোর পুর থানার ওসি বাবুল দাশ সহ বিশাল পুলিশ বাহিনী। এদিকে, ঘটনাস্থলে ডগ স্কোয়াড, ফরেনসিক টিম ছুটে গিয়েছে।

গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, আজ ভোরবেলা পুলিশের কাছে খবর গিয়েছে হোলাক্ষেত স্কুল পাড়া জমিতে এক মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশ পরবর্তী সময়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। মৃতার নাম শিবানী দাস(৪৭)। ওই মৃতার দুই ছেলে এক মেয়ে রয়েছে। স্বামী অন্য জায়গায় থাকে। তাদেরকে খবর দেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, মহিলার মুখে শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। পরিবারের তরফ থেকে যদি লিখিত অভিযোগ না করা হয় তবে পুলিশের তরফ থেকে মামলা নিয়ে তদন্ত করবে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন। ওই ঘটনায় এলাকা চাঞ্চল্য দেখা দিয়েছে।

এদিকে, মহিলার এক আত্মীয় জানিয়েছেন, প্রথম স্বামীর মৃত্যুর পর শিবানীর দ্বিতীয় বিয়ে হলেও বাপেরবাড়িতেই ছিলেন। কিন্তু মহিলা স্বামীর সঙ্গে গত কিছুদিন আগে কোন একটি বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। দুই ছেলে বাড়িতে থাকে না। কিছু বছর আগে মেয়েরও বিয়ে দেওয়া হয়েছে। পুলিশী তদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে বলে ধারণা করছেন তিনি ।

Releated Posts

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top