News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মাধ্যমিকে ৫৯১ নম্বর পেয়ে মেধা-তালিকার শীর্ষে অমিশ্ৰী শইকিয়া, দ্বিতীয় এবং তৃতীয়স্থানে যোরহাট এবং গুয়াহাটি
Image

মাধ্যমিকে ৫৯১ নম্বর পেয়ে মেধা-তালিকার শীর্ষে অমিশ্ৰী শইকিয়া, দ্বিতীয় এবং তৃতীয়স্থানে যোরহাট এবং গুয়াহাটি

গুয়াহাটি, ১১ এপ্রিল (হি.স.) : ‘অসম রাজ্য স্কুল শিক্ষা পর্ষদ’ (আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড সংক্ষেপে এএসএসইবি) পরিচালিত মাধ্যমিক (দশম শ্রেণি) পরীক্ষা (এইচএসএলসি) ২০২৫-র ঘোষিত ফলাফলে শীর্ষ মেধা-তালিকার প্রথম তিনের প্রথম স্থান দখল করেছে যোরহাটের অমিশ্রী শইকিয়া এবং দ্বিতীয় গুয়াহাটি এবং তৃতীয় যোরহাটের শিক্ষার্থী।

এবারের মাধ্যমিক পরীক্ষায় শীৰ্ষস্থান দখল করেছে যোরহাটের প্ৰজ্ঞা অ্যাকাডেমির সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রী অমিশ্ৰী শইকিয়া। ৬০০-এর মধ্যে অমিশ্ৰী পেয়েছে ৫৯১ নম্বর। তাঁর প্রাপ্ত নম্বরে শতাংশের হার ৯৮.৫০।

দ্বিতীয় স্থান লাভ করেছে গুয়াহাটির নুনমাটিতে অবস্থিত অসম জাতীয় বিদ্যালয়ের ছাত্ৰ সপ্তর্ষ বরদলৈ। মোট ৫৯০ নম্বর পেয়েছে সপ্তর্ষ। শতাংশের হার ৯৮.৩৩।

এছাড়া প্ৰজ্ঞা অ্যাকাডেমির আরেক ছাত্ৰ অনিৰ্বাণ বৰ্মণ ৬০০ নম্বরের মধ্যে লাভ করেছে ৫৮৯ নম্বর। তাঁর প্রাপ্ত নম্বরের শতকরা হার ৯৮.১৭ শতাংশ।

এদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু তাঁর অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় শীর্ষস্থানীয়দের অভিনন্দন জানিয়ে অধ্যবসায়ে তাঁদের নিষ্ঠার প্রশংসা করেছেন। আগামী শিক্ষা যাত্রায় তাঁদের সাফল্য কামনা করেছেন শিক্ষামন্ত্রী।

Releated Posts

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026

হিজাম ইরাবতের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ স্মরণ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের ৩৬টি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বপ্ন দেখেছিলেন জননেতা হিজাম ইরাবত। তাঁর…

ByByNews Desk Sep 30, 2026

স্কুলে অভিভাবক-সহ সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞার খবর ‘সম্পূর্ণ ভুয়ো’: অসম মুখ্যমন্ত্রীর দফতর

গুয়াহাটি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সরকারি স্কুলে অভিভাবক, অভিভাবিকা বা সাধারণ মানুষের প্রবেশের জন্য আগে থেকে অনুমতি নেওয়া…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top