News Flash

  • Home
  • দিনের খবর
  • সুরাটে হ্যাপি এক্সেলেন্সিয়া ভবনের ৯ তলায় আগুন, পরিদর্শনে হর্ষ সাংভি
Image

সুরাটে হ্যাপি এক্সেলেন্সিয়া ভবনের ৯ তলায় আগুন, পরিদর্শনে হর্ষ সাংভি

সুরাট, ১১ এপ্রিল (হি.স.): গুজরাটের সুরাটে আগুন লাগল হ্যাপি এক্সেলেন্সিয়া ভবনের ৯ তলায়। সেই আগুন ছড়িয়ে পড়ে ওপরের আরও তিনটি তলায়। শুক্রবার সকালে সুরাটের ভেসু এলাকার হ্যাপি এক্সেলেন্সিয়া ভবনের নবম তলায় আগুন লাগে, সেই আগুন তিনটি তলায় ছড়িয়ে পড়ে। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। ৫০ জনেরও বেশি মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মন্ত্রী হর্ষ সাংভি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি বলেছেন, “সুরাট শহরের ভেসু এলাকায়, হ্যাপি এক্সেলেন্সিয়া সোসাইটির ইউ-২-এর নবম তলায় শুক্রবার সকালে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সৌভাগ্যবশত, সেই সময় ফ্ল্যাটের ভেতরে কেউ ছিল না, কারণ বাসিন্দারা বাইরে ছিলেন। আগুন এতটাই তীব্র ছিল যে কয়েক মিনিটের মধ্যেই তা উপরে এবং নীচের তলায় ছড়িয়ে পড়ে।”

Releated Posts

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top