News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের ক্রীড়া দপ্তরের বিশেষ কর্মসূচি, উমাকান্ত মাঠে মূল অনুষ্ঠান
Image

আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের ক্রীড়া দপ্তরের বিশেষ কর্মসূচি, উমাকান্ত মাঠে মূল অনুষ্ঠান

আগরতলা, ১০ এপ্রিল : সংবিধান রচয়িতা ডঃ বি. আর. আম্বেদকরের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজ্যের ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচিগুলি সফলভাবে পরিচালনার জন্য এক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয় সম্প্রতি।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, দপ্তরের অধিকর্তা এস. বি. নাথ সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

মেয়র দীপক মজুমদার জানান, আগামী দিনে উমাকান্ত মাঠে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিটি জেলা থেকে প্রতিযোগী ও দর্শকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

জানা গেছে, ঐদিন মোট ৬টি ইভেন্টের আয়োজন করা হয়েছে—ফুটবল, কাবাডি, ভলিবল, যোগা, মিউজিক্যাল চেয়ার এবং আরও একটি প্রতিযোগিতা।

আম্বেদকরের জন্মবার্ষিকীকে ঘিরে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যজুড়ে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মেয়র আশাবাদ ব্যক্ত করেন যে, বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং এই মহৎ উদ্যোগকে সাফল্যমণ্ডিত করবেন।

Releated Posts

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026

পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: পুকুরের জলে ডুবে এক ১০ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম…

ByByReshmi Debnath Jun 22, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: ছুটির দিন রবিবার সন্ধ্যায় মাত্র ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল রাজধানী আগরতলার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top