News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফটিকরায়ে বিজেপির সক্রিয় কার্যকর্তা সম্মেলন, উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস
Image

ফটিকরায়ে বিজেপির সক্রিয় কার্যকর্তা সম্মেলন, উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস

কুমারঘাট, ১০ এপ্রিল: বিজেপির ৪৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে দেশজুড়ে শুরু হয়েছে একগুচ্ছ সাংগঠনিক কর্মসূচি। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ফটিকরায় মন্ডল কমিটির উদ্যোগে একদিনের সক্রিয় কার্যকর্তা সম্মেলনের আয়োজন করা হয়।

ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও ফটিকরায় মন্ডল কমিটির সভাপতি সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনের সূচনা করেন মন্ত্রী নিজেই, দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। সম্মেলনকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উৎসাহ ও উদ্দীপনা।

প্রসঙ্গত, ৬ এপ্রিল বিজেপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এর অঙ্গ হিসেবে ৬ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সারা দেশজুড়ে পালিত হচ্ছে সাংগঠনিক কর্মসূচি। ফটিকরায় অনুষ্ঠিত সক্রিয় কার্যকর্তা সম্মেলন সেই কর্মসূচিরই অংশ।

সম্মেলন প্রসঙ্গে মন্ত্রী সুধাংশু দাস জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিজেপি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন। তিনি আরও জানান, ১৪ এপ্রিল সংবিধান প্রণেতা ডঃ বি. আর. আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষেও বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এই কর্মসূচিগুলির মাধ্যমে বিজেপি কর্মীদের মধ্যে সংগঠনের প্রতি নিষ্ঠা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে জানান মন্ত্রী।

Releated Posts

ছয় মাসের ভোগান্তির বিস্ফোরণ, নালীছড়ায় সড়ক অবরোধে স্তব্ধ কমলপুর-আমবাসা সড়ক

আমবাসা: দীর্ঘ ছয় মাস ধরে ভাঙাচোরা রাস্তা ও জরাজীর্ণ সেতুর কারণে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। বারবার…

ByByReshmi Debnath Oct 1, 2026

হোস্টেলের পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলা, ১ অক্টোবর: আচমকা আইজিএফ চৌমুহনীস্থিত ড. বি. আর. আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস এবং জগন্নাথবাড়ির এসসি ছাত্রীবাস পরিদর্শন করলেন…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অলকা সিনহা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মানিক সাহার

আগরতলা, ১ অক্টোবর:  প্রয়াত হলেন চিকিৎসক ডাঃ অশোক সিনহার স্ত্রী অলকা সিনহা। ঋষিকেশে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু…

ByByReshmi Debnath Oct 1, 2026

সার্ভিস রাইফেলের গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, ১ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার তেবাড়িয়া সীমান্ত চৌকির (বিওপি) ৫২ নম্বর গেটের কাছে ডিউটি পোস্টে গুলিবিদ্ধ হয়ে এক…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top