News Flash

  • Home
  • প্রধান খবর
  • নেতিবাচক চিন্তাভাবনা ও স্বার্থপরতাই শত্রু, এগুলির ওপর জয়লাভই আসল বিজয় : প্রধানমন্ত্রী
Image

নেতিবাচক চিন্তাভাবনা ও স্বার্থপরতাই শত্রু, এগুলির ওপর জয়লাভই আসল বিজয় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): নেতিবাচক চিন্তাভাবনা, অসততা ও স্বার্থপরতাই শত্রু, এগুলির ওপর জয়লাভই আসল বিজয়। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত ‘নবকার মহামন্ত্র দিবস’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “নবকার মন্ত্র বলে নিজের ওপর বিশ্বাস রাখো। শত্রু বাইরে নয়, আমাদের মধ্যেই আছে। নেতিবাচক চিন্তাভাবনা, অসততা, স্বার্থপরতা, এগুলোই শত্রু এবং এগুলির ওপর জয়লাভ করাই আসল বিজয়। জৈন ধর্ম আমাদের নিজেদের ওপর জয়লাভ করতে অনুপ্রাণিত করে।”

‘নবকার মহামন্ত্র দিবস’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণকে ৯টি সংকল্প গ্রহণের আহ্বান জানিয়েছেন। প্রথম সংকল্প – জল সংরক্ষণের সংকল্প, দ্বিতীয় সংকল্প – মায়ের নামে একটি গাছ, তৃতীয় সংকল্প – পরিচ্ছন্নতার মিশন, চতুর্থ সংকল্প – স্থানীয়দের জন্য সোচ্চার, পঞ্চম সংকল্প – দেশ দর্শন, ষষ্ঠ সংকল্প – প্রাকৃতিক কৃষিকাজ গ্রহণ, সপ্তম সংকল্প – স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ, অষ্টম সংকল্প হল – যোগব্যায়াম এবং খেলাধুলাকে জীবনে আনা, নবম সংকল্প হল – দরিদ্রদের সাহায্য করার সংকল্প।

Releated Posts

ইউপিএসসির শতবর্ষের যাত্রা তরুণদের আকাঙ্ক্ষা ও দেশবাসীর আস্থার প্রতিফলন: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইউপিএসসির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দীর্ঘ যাত্রার প্রশংসা…

ByByNews Desk Oct 1, 2026

‘সরকারই সবকিছুর একমাত্র প্রদানকারী’ ধারণা থেকে ‘নাগরিক দেবো ভব’-এর যুগে ভারত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ভারত এমন একটি সময় থেকে বেরিয়ে এসেছে যখন সরকারকে…

ByByNews Desk Oct 1, 2026

ভারত-ইইউ এফটিএ: বাণিজ্য চুক্তি ও প্রযুক্তি পরিষদের অগ্রগতি পর্যালোচনা পীযূষ গোয়ালের

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর ও কার্যকর করার পথে অগ্রগতি পর্যালোচনা করলেন…

ByByNews Desk Oct 1, 2026

১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে মোদী-পটেলের প্রশংসা, ‘গুজরাটি রক্ত বইছে তাঁর শিরায়’

নয়াদিল্লি/আহমেদাবাদ, ১ অক্টোবর (আইএএনএস): দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানের ককপিটে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও অসীম সাহস ও…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top