News Flash

  • Home
  • দিনের খবর
  • অযোধ্যায় একাধিক গাড়িতে ধাক্কা ডাম্পারের; মৃত্যু একজনের, আহত ৫
Image

অযোধ্যায় একাধিক গাড়িতে ধাক্কা ডাম্পারের; মৃত্যু একজনের, আহত ৫

অযোধ্যা, ৯ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের অযোধ্যায় ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারালেন একজন। এছাড়াও কমপক্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার ভোররাতে অযোধ্যার লতা মঙ্গেশকর চকে একটি দ্রুতগামী ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি যানবাহনে ধাক্কা মারে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “লতা মঙ্গেশকর চকে একটি দ্রুতগামী ডাম্পার আমার গাড়িতে ধাক্কা মারে। আমি গাড়ি থেকে লাফিয়ে নিজের জীবন বাঁচাতে সক্ষম হয়েছি, ডাম্পারটি আরও বেশ কয়েকজন মানুষ এবং যানবাহনকে ধাক্কা দেয় এবং একজনের উপর দিয়ে চলে যায়। আমার পা, বুক এবং মাথায় আঘাত লেগেছে।”

পুলিশ জানিয়েছে, লতা মঙ্গেশকর চকে একটি দ্রুতগামী ডাম্পার পুলিশের ব্যারিকেডকে ধাক্কা মারে, একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে দেয় এবং ফুটপাতে থাকা লোকজনের উপর দিয়ে চলে যায়। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। শ্রী রাম হাসপাতালের জরুরি মেডিক্যাল অফিসার ডাঃ মনীশ শাক্য হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, গুরুতর আহতদের মধ্যে পাঁচজনকে ভালো চিকিৎসার জন্য রাজা দশরথ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

Releated Posts

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top