News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুলিশ কর্মী সহ তাঁর স্ত্রীর দ্বারা আক্রান্ত গৃহবধূ ও শিশু সন্তান, অভিযোগ
Image

পুলিশ কর্মী সহ তাঁর স্ত্রীর দ্বারা আক্রান্ত গৃহবধূ ও শিশু সন্তান, অভিযোগ

আগরতলা, ৮ এপ্রিল: সামান্য বিষয়কে কেন্দ্র করে পুলিশ কর্মী এবং তাঁর স্ত্রী দ্বারা আক্রমণের শিকার হয়েছেন পাশ্ববর্তী এলাকার গৃহবধূ ও শিশু সন্তান। এমনটাই অভিযোগ তুলে বিশালগড় ঘনিয়ামারা পঞ্চায়েত টিলা এলাকার স্হানীয়রা অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে বিশালগড় ঘনিয়ামারা পঞ্চায়েত টিলা এলাকায় পুলিশ কর্মী সাবীর আহমেদ ওরফে লিটন মজুমদার ও তার স্ত্রীর দ্বারা মারধরে শিকার হয়েছে পার্শ্ববর্তী গৃহবধূ রোজিনা আক্তার ও তার ছেলে সন্তান, এমনটাই অভিযোগ উঠেছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী। দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় গৃহবধূ ও তার শিশু সন্তানকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে আহত গৃহবধূ রোজিনা আক্তার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাঁর শিশু সন্তানের চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে গিয়েছে বিশালগড় থানার পুলিশ।

এদিকে অভিযুক্ত পুলিশ কর্মী ও তার স্ত্রীর কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হলো এলাকার মানুষ। এখন কি সেই পুলিশ কর্মীর বিরুদ্ধে বিশালগড় থানার পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করবে কিনা সে দিকে তাকিয়ে আছেন এলাকাবাসী।

Releated Posts

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top