News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুক্তিবদ্ধ সরকারি মহিলা কর্মচারীদের ‘শিশু যত্ন ছুটি’ দেওয়ার আবেদন জানিয়ে মুখ্য সচিবের নিকট চিঠি বিধায়ক সুদীপের
Image

চুক্তিবদ্ধ সরকারি মহিলা কর্মচারীদের ‘শিশু যত্ন ছুটি’ দেওয়ার আবেদন জানিয়ে মুখ্য সচিবের নিকট চিঠি বিধায়ক সুদীপের

আগরতলা, ৫ এপ্রিল: রাজ্যের চুক্তিবদ্ধ সরকারি মহিলা কর্মচারীদের ‘শিশু যত্ন ছুটি’ (চাইল্ড কেয়ার লিভ) দেওয়ার আবেদন জানিয়ে মুখ্য সচিবের নিকট চিঠি দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

ওই চিঠিতে শ্রী বর্মণ লিখেছেন, চুক্তিবদ্ধ সরকারি মহিলা কর্মচারী মায়েরা তাদের শিশু যত্ন নেওয়ার ছুটির অধিকার রয়েছে। তাছাড়া, নবজাত শিশুরাও যেন মায়ের মাতৃস্নেহ থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বর্তমানে স্থায়ী মহিলা কর্মীরা শিশু পরিচর্যা ছুটির এনটাইটেলমেন্ট অধিকারী। যা তাদের পেশাগত দায়বদ্ধতা বজায় রেখে তাদের মাতৃত্বের দায়িত্ব পালন করতে অনেকটাই সাহায্য করে। কিন্তু চুক্তিভিত্তিক মহিলা কর্মীরা বিভিন্ন সরকারি বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারপরও ছুটি থেকে বঞ্চিত।

তিনি আরো লিখেছেন, চুক্তিভিত্তিক কর্মীরা তাদের সন্তানদের প্রাথমিক পরিচর্যাকারী, কাজ ও পারিবারিক দায়িত্বের ভারসাম্য বজায় রাখতে ব্যাপক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। তাঁদের সিসিএল মঞ্জুর না করা হলে তারা বিনা বেতনে ছুটি নিতে বা চাকরি ছেড়ে দিতে বাধ্য হন। যার ফলে আর্থিক সমস্যার সম্মুখীন হন। তাই এই বিষয়টি খতিয়ে দেখার এবং চুক্তিভিত্তিক পরিষেবার অধীনে সকল মহিলা কর্মীদের জন্য ন্যায্য ও ন্যায়সঙ্গত কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

Releated Posts

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top