News Flash

  • Home
  • দিনের খবর
  • কর্ণাটকে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়ির; মৃত ৫, আহত ১০ জন
Image

কর্ণাটকে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা গাড়ির; মৃত ৫, আহত ১০ জন

কালাবুরাগি, ৫ এপ্রিল (হি.স.): কর্ণাটকের কালাবুরাগি জেলায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারল একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, এছাড়াও কমপক্ষে ১০ জন কমবেশি আহত হয়েছেন। শনিবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কালাবুরাগি জেলার নেলোগি ক্রসের কাছে।

কালাবুরাগি জেলা পুলিশ জানিয়েছে, শনিবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ নেলোগি ক্রসের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে ও ১০ জন আহত হয়েছেন। নিহতরা বাগালকোট জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। আহতদের কালাবুরাগি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালাবুরাগির এসপি এ শ্রীনিবাসুলু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত শুরু করেছেন। নেলোগি থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।

Releated Posts

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top