News Flash

Image

বটতলা বাজার থেকে ইয়াবা সহ নেশা কারবারি আটক

আগরতলা, ৫ এপ্রিল: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বটতলা বাজার এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করেছে আগরতলা পশ্চিম থানার পুলিশ। আটক ব্যক্তির নাম মঙ্গল দীপ বিশ্বাস।

ঘটনার বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এসডিপিও দেবপ্রসাদ রায়। তিনি জানান, আটক ব্যক্তির কাছ থেকে ২০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই লক্ষ টাকারও বেশি।

এসডিপিও দেবপ্রসাদ রায় আরও জানান, মঙ্গল দীপ বিশ্বাস এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ২০২৩ সালে একটি মামলায় জেল খেটেছে। ফের মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এবারও তাকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে এবং রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ কর্তৃপক্ষ।

পুলিশের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে। এই অভিযানে পুলিশের সাফল্যে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Releated Posts

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026
Scroll to Top