News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভয়ঙ্কর দুর্ঘটনায় ১২ বছরের শিশুকন্যার মৃত্যু, গুরুতর আহত ৪ জন
Image

ভয়ঙ্কর দুর্ঘটনায় ১২ বছরের শিশুকন্যার মৃত্যু, গুরুতর আহত ৪ জন

আগরতলা, ৫ এপ্রিল: যাত্রীবাহী টমটম এবং ট্রিপারের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শিশুকন্যার। ধর্মনগর মহকুমার কালিকাপুর এলাকায় ওই দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে চারজন। স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে ধর্মনগর মহকুমার কালিকাপুর এলাকায় যাত্রীবাহী টমটম ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ওই দূর্ঘটনায় ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে শিশুকন্যার। তাঁর বাড়ি আসামে। তার সাথে ওই টমটমে ছিলেন ভাগ্যলক্ষ্মী বর্মণ (৫০), নয়ন বর্মণ (৯), মীরা বর্মণ (৫৫) এবং চালক হেমন্ত দেবনাথ। তারাও ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন। আরও জানা গিয়েছে, যাত্রীরা সবার বাড়ি আসামে।

Releated Posts

চার বছরে সাইবার প্রতারণায় ত্রিপুরায় ৮৩ কোটিরও বেশি টাকার ক্ষতি, দ্রুত অভিযোগ জানানোর আহ্বান ডিজিপির

আগরতলা, ৩০ জুন: গত চার বছরে সাইবার প্রতারণার কারণে ত্রিপুরায় ৮৩ কোটিরও বেশি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এই…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

ডাক্তার দেখাতে গিয়ে আরও অসুস্থ রোগীরা, জিবি হাসপাতালে উপচে পড়া ভিড়, চরম ভোগান্তি

আগরতলা, ৩০ জুন: চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ থাকার প্রভাব এবার স্পষ্টভাবে পড়তে শুরু করেছে জিবি হাসপাতালে। মঙ্গলবার সকাল…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

বোধজংনগরে ধ্বংস প্রায় ৯ কোটি টাকার মাদক, পুলিশের অভিযানে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় পদক্ষেপ হিসেবে প্রায় ৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বাজেয়াপ্ত মাদকদ্রব্য ধ্বংস…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

হলদিয়ায় এইচপিএলের ন্যাফথা পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ অন্তত ৩৫; রেল চলাচল বন্ধ

কলকাতা, ৩০ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় মঙ্গলবার সকালে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড-এর ন্যাফথা পাইপলাইনে…

ByBySandeep Biswas Jun 30, 2026
Scroll to Top