News Flash

  • Home
  • খেলা
  • আইপিএল: ‘ডাবল সেঞ্চুরিতে’ নারাইনের দারুণ কীর্তি
Image

আইপিএল: ‘ডাবল সেঞ্চুরিতে’ নারাইনের দারুণ কীর্তি

কলকাতা, ৪ এপ্রিল(হি.স.) : আইপিএলে বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের রান তাড়ায় নিজের দ্বিতীয় ওভারে মেন্ডিসের উইকেটটি নেন নারাইন। আর সেই উইকেট কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে তার ২০০তম উইকেট। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন ক্যারিবিয়ান এই স্পিনিং অলরাউন্ডার। প্রথম জন হলেন সামিত প্যাটেল। নটিংহ্যামশায়ারের হয়ে বাঁ-হাতি এই ইংলিশ স্পিনিং অলরাউন্ডারের উইকেট ২০৮টি।

ইংল্যান্ডের আরেক দল হ্যাম্পশায়ারের হয়ে ১৯৯ উইকেট নিয়ে এই তালিকায় তিন নম্বরে আছেন বাঁহাতি ইংলিশ পেসার ক্রিস উড। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৯৫ উইকেট নিয়ে চারে প্রাক্তন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। গ্লস্টারশায়ারের হয়ে ১৯৩ উইকেট নিয়ে পাঁচে আছেন ইংলিশ পেসার ডেভিড পেইন। আর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৬৮ উইকেট নিয়ে ৬ নম্বরে আছেন জাসপ্রিত বুমরাহ।

Releated Posts

ইউরোপিয়ান বক্সিং গ্রাঁ প্রি-তে ভারতের দাপট, ৮টি সোনা-সহ মোট ১২টি পদক জয়

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ৫৬তম গ্রাঁ প্রি উস্তি নাদ লাবেম (ইউরোপিয়ান বক্সিং গোল্ড টুর্নামেন্ট)-এ দুর্দান্ত…

ByByNews Desk Jun 21, 2026

সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে নেদারল্যান্ডস, দলের প্রত্যাবর্তনের প্রশংসায় ভ্যান ডাইক

হিউস্টন, ২১ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করার পর দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন…

ByByNews Desk Jun 21, 2026

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top