News Flash

  • Home
  • দিনের খবর
  • সমগ্র বিরোধী দল ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে : কে সুরেশ
Image

সমগ্র বিরোধী দল ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে : কে সুরেশ

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): সমগ্র বিরোধী দল ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে। জোর দিয়ে বললেন কংগ্রেস সাংসদ কে সুরেশ। বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কে সুরেশ বলেছেন, “বিরোধী দল হিসেবে আমরা ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করব।” তিনি বলেছেন, “সমগ্র বিরোধী দল এই বিলের বিরুদ্ধে। যৌথ সংসদীয় কমিটির আমাদের সদস্যরাও এই বিলের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল, ইন্ডি জোটের নেতারা সর্বসম্মতিক্রমে এই ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।”

উল্লেখ্য, লোকসভায় ওয়াকফ (সংশোধনী) বিল পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বুধবার বেলা ১২টায় বিলটি লোকসভায় পেশ হওয়ার কথা। রাজ্যসভায় এটি পেশ হতে পারে বৃহস্পতিবার। লোকসভায় দীর্ঘ সময় ধরে আলোচনার পরে বিলটি ভোটাভুটির মাধ্যমে পাশ করাতে চাইছে কেন্দ্রের এনডিএ সরকার। অন্য দিকে, এই বিলের বিরুদ্ধে এককাট্টা বিরোধী জোট ‘ইন্ডি’ও।

Releated Posts

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহারে পুলিশ চাপ দিয়েছিল, অভিযোগ কংগ্রেস প্রার্থীর

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান অভিযোগ করেছেন, মনোনয়ন…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top