News Flash

  • Home
  • প্রধান খবর
  • কাশ্মীর থেকে কাটরা পর্যন্ত ছুটবে বন্দে ভারত, শুভ উদ্বোধন ১৯ এপ্রিল
Image

কাশ্মীর থেকে কাটরা পর্যন্ত ছুটবে বন্দে ভারত, শুভ উদ্বোধন ১৯ এপ্রিল

অযোধ্যা, ১ এপ্রিল (হি.স.): কাশ্মীর থেকে কাটরা পর্যন্ত ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস, আগামী ১৯ এপ্রিল অত্যাধুনিক এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার শুভসূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৯ এপ্রিল কাটরা থেকে কাশ্মীরগামী প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন, যা ২৭২ কিলোমিটার দীর্ঘ উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগের সমাপ্তি উপলক্ষ্যে।

প্রধানমন্ত্রী মোদী ১৯ এপ্রিল উধমপুরে পৌঁছবেন। ওই দিন তিনি বিশ্বের সর্বোচ্চ রেল সেতু পরিদর্শন করবেন এবং তা উদ্বোধন করবেন। এরপর, তিনি কাটরা থেকে বন্দে ভারত ট্রেনের সূচনা করবেন। জম্মু স্টেশনে সংস্কারের কাজ চলার কারণে প্রাথমিকভাবে এই পরিষেবাটি কাটরা থেকে চালানো হবে। এই ট্রেনটি জম্মু এবং শ্রীনগরের মধ্যে ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে, যা এই অঞ্চলের জন্য যোগাযোগ উন্নত করবে।

Releated Posts

ইউপিএসসির শতবর্ষের যাত্রা তরুণদের আকাঙ্ক্ষা ও দেশবাসীর আস্থার প্রতিফলন: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইউপিএসসির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দীর্ঘ যাত্রার প্রশংসা…

ByByNews Desk Oct 1, 2026

‘সরকারই সবকিছুর একমাত্র প্রদানকারী’ ধারণা থেকে ‘নাগরিক দেবো ভব’-এর যুগে ভারত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ভারত এমন একটি সময় থেকে বেরিয়ে এসেছে যখন সরকারকে…

ByByNews Desk Oct 1, 2026

ভারত-ইইউ এফটিএ: বাণিজ্য চুক্তি ও প্রযুক্তি পরিষদের অগ্রগতি পর্যালোচনা পীযূষ গোয়ালের

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর ও কার্যকর করার পথে অগ্রগতি পর্যালোচনা করলেন…

ByByNews Desk Oct 1, 2026

১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে মোদী-পটেলের প্রশংসা, ‘গুজরাটি রক্ত বইছে তাঁর শিরায়’

নয়াদিল্লি/আহমেদাবাদ, ১ অক্টোবর (আইএএনএস): দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানের ককপিটে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও অসীম সাহস ও…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top