News Flash

  • Home
  • দিনের খবর
  • এবার এপ্রিল থেকে জুন বেশিই গরম থাকবে ভারতে, পূর্বাভাস আইএমডি-র
Image

এবার এপ্রিল থেকে জুন বেশিই গরম থাকবে ভারতে, পূর্বাভাস আইএমডি-র

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): এই বছর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ভারতে স্বাভাবিকের চেয়ে বেশিই তাপমাত্রা থাকবে বলে আশা করা হচ্ছে, এমনটাই পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দফতরের। মধ্য ও পূর্ব ভারত এবং উত্তর-পশ্চিম সমভূমিতে তাপপ্রবাহের দিনও অধিক থাকতে পারে। আইএমডি জানিয়েছে, দেশের বেশিরভাগ অংশেই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে, আবার বেশিরভাগ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে।

পূর্বাভাসে জানানো হয়েছে, এপ্রিল থেকে জুন পর্যন্ত, উত্তর ও পূর্ব ভারতের বেশিরভাগ অংশ, মধ্য ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের সমভূমিতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে চারটি বেশি তাপপ্রবাহের দিন অনুভব করার সম্ভাবনা রয়েছে। সাধারণত এপ্রিল থেকে জুন পর্যন্ত ভারতে চার থেকে সাতটি তাপপ্রবাহের দিন রেকর্ড করা হয়। প্রসঙ্গত, গ্রীষ্মকালে উত্তর-পশ্চিম ভারতে দ্বিগুণ তাপপ্রবাহের দিন দেখা দিতে পারে। যেসব রাজ্যে স্বাভাবিকের চেয়ে বেশি তাপপ্রবাহ দেখা দিতে পারে তার মধ্যে রয়েছে রাজস্থান, গুজরাট, হরিয়ানা, পঞ্জাব, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক ও তামিলনাড়ুর উত্তরাঞ্চল।

Releated Posts

গোয়ায় এসআইআর বিতর্ক: বাদ পড়া ৯৭ ভোটারের মধ্যে ৮৮ জন ফর্ম ৬ জমা দিয়েছেন, তিনজনের পর্তুগিজ পাসপোর্ট: সিইও

পানাজি, ১ অক্টোবর (আইএএনএস): গোয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ৯৭ জনের মধ্যে ৮৮ জন ভোটার তালিকায়…

ByByNews Desk Oct 1, 2026

কান্নুরে কেরলের মন্ত্রী জানীশের গাড়িতে হামলার অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কান্নুর, ১ অক্টোবর (আইএএনএস): কেরলের ক্রীড়ামন্ত্রী ও. জে. জানীশের সরকারি গাড়িতে বৃহস্পতিবার কান্নুর জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও…

ByByNews Desk Oct 1, 2026

ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ, মুখোশধারী অভিযুক্তের খোঁজ

ভুবনেশ্বর, ১ অক্টোবর (আইএএনএস): ওড়িশার ভুবনেশ্বরে বন্দুক দেখিয়ে ২৬ বছর বয়সি এক মহিলা ইঞ্জিনিয়ারকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক…

ByByNews Desk Oct 1, 2026

ম্যাঙ্গালুরুতে এমআরপিএল ইউনিটে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, আহত ৮

ম্যাঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এমআরপিএল) একটি ইউনিটে বুধবার ভয়াবহ বিস্ফোরণের পর…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top