News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২০২৫-২৬ অর্থ বছরের ব্যয়বরাদ্দের প্রস্তাব গৃহীত
Image

২০২৫-২৬ অর্থ বছরের ব্যয়বরাদ্দের প্রস্তাব গৃহীত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ:
বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে আজ ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৩২ হাজার ৪২৩ কোটি ৪৪ লক্ষ টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব গৃহীত হয়। গত ২১ মার্চ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ২০২৫-২৬ অর্থ বছরের জন্য এই ব্যয়বরাদ্দের প্রস্তাব বিধানসভার অনুমোদনের জন্য পেশ করেছিলেন। প্রস্তাবিত বাজেটের উপর আজ সাধারণ আলোচনা শেষ হওয়ার পর বিরোধী দলের সদস্যদের আনা ৭৩টি ছাঁটাই প্রস্তাব ধুনী ভোটে বাতিল হয়ে যায়। বিধায়ক গোপালচন্দ্র রায় এবং বিধায়ক সুদীপ রায়বর্মণ ছাঁটাই প্রস্তাব সমর্থন করে বক্তব্য রাখেন। ছাঁটাই প্রস্তাব বাতিল হওয়ার পর ২০২৫-২৬ অর্থ বছরের জন্য উত্থাপিত ব্যয় বরাদ্দের প্রস্তাবগুলি ধুনী ভোটে গৃহীত হয়।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top