News Flash

  • Home
  • খেলা
  • বিশ্বকাপ বাছাই: আর্জেন্টিনার কাছে ব্রাজিলের হারের পর পয়েন্ট টেবিল
Image

বিশ্বকাপ বাছাই: আর্জেন্টিনার কাছে ব্রাজিলের হারের পর পয়েন্ট টেবিল

কলকাতা, ২৭ মার্চ(হি.স.) : ব্রাজিলকে বিধ্বস্ত করে ৪ ম্যাচ হাতে রেখেই কনমেবলের প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপে পৌঁছে গেছে আর্জেন্টিনা। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে শঙ্কায় পড়ে গেছে সেলেসাওরা।

কনমেবল থেকে ফিফা বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে ৬টি দল। ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করার পর ১৪ ম্যাচ শেষে লাতিন আমেরিকার ১০ দলের মধ্যে আর্জেন্টিনার পয়েন্ট এখন ৩১। টেবিলের সাতে থাকা ভেনেজুয়েলার সঙ্গে আর্জেন্টিনার পয়েন্ট ব্যবধান ১৬। ফলে বাকি ৪ ম্যাচ তারা হারলেও তাদের আর সেরা ৬ থেকে ছিটকে যাওয়ার কোনও ঝুঁকি নেই। ফলে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার।

এদিকে মূল আসর নিশ্চিতের পথে আছে ইকুয়েডরও। ১৪ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। সাতে থাকা দলের সঙ্গে তাদের ব্যবধান ৮। আর সমান ২১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উরুগুয়ে, চারে ব্রাজিল ও পাঁচে আছে প্যারাগুয়ে। তাদের তুলনায় ১ পয়েন্ট কম কলম্বিয়ার। এই ৪ দলও বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করার পথেই আছে। তবে শেষ ৪ ম্যাচ হারলে কপাল পুড়তে পারে দলগুলোর।

তাই এখনও আশা শেষ হয়ে যায়নি এই ৪ দলেরও। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সাতে আছে ভেনেজুয়েলা। পরের ৪ ম্যাচ জিতলে সেরা ছয়ে জায়গা করে নেওয়ার সুযোগ থাকবে তাদের সামনে। শুধু ভেনেজুয়েলা নয় আশা রাখতে পারে ১৪ পয়েন্ট নিয়ে আটে থাকা বলিভিয়াও। অন্যদিকে সমান ১০ পয়েন্ট নিয়ে নয়ে থাকা পেরু ও তলানিতে থাকা চিলির আশা আর নেই বললেই চলে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top