News Flash

  • Home
  • দেশ
  • ভারত সফরে আসছেন পুতিন, জানালেন সের্গেই ল্যাভরভ
Image

ভারত সফরে আসছেন পুতিন, জানালেন সের্গেই ল্যাভরভ

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): অবশেষে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ এমনটাই জানিয়েছেন। দীর্ঘদিন ধরেই পুতিনের ভারত সফরে আসার কথা চলছে। গত বছরে পরপর দু’বার রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে জুলাইতে তারপরে অক্টোবরে ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো সফরে গিয়েছিলেন তিনি।

জুলাইতে গিয়েই পুতিনের সঙ্গে বৈঠক করেন মোদী। তখনই তাঁকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানান। এবার সেই ডাকে সাড়া দিয়েই ভারতে আসছেন পুতিন, এমনটাই জানিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট পুতিন ভারত সরকারের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তাঁর সফরের প্রস্তুতি চলছে।’ তিনি আরও জানিয়েছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় বারের জন্য নির্বাচিত হয়েই রাশিয়ায় প্রথম বিদেশ সফর করেছিলেন। এ বার তাঁর আমন্ত্রণে সাড়া দেওয়ার সময় আমাদের।’

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top