News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধানসভায় জাত নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ, উত্তর জেলা শ্রম অফিসে ডেপুটেশন দিল বামেরা
Image

বিধানসভায় জাত নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ, উত্তর জেলা শ্রম অফিসে ডেপুটেশন দিল বামেরা

ধর্মনগর, ২৭ মার্চ: রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর জাত নিয়ে অসম্মানজনক অসংবিধানিক কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সিপিআই(এম) দলের সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটি বিক্ষোভ মিছিল ও দশ দফা দাবি নিয়ে জেলা শ্রম অফিসে ডেপুটেশন প্রদান করেছে।

এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা তথা প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত, অভিজিৎ দে, দুর্গেশ রায়, সাথী ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। বিক্ষোভ মিছিলটি প্রথমে ধর্মনগর সিপিআই(এম) জেলা অফিস থেকে শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে জেলা শ্রম অফিসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে দলীয় কর্মী ও সমর্থকরা।

পরে, এক প্রতিনিধি দল জেলা শ্রম আধিকারিকের অফিসে গিয়ে দশ দফা দাবি সনদের প্রতিলিপি জমা দেয়। সিপিআই(এম) নেতা অমিতাভ দত্ত জানান, সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটি শ্রমজীবী মানুষের স্বার্থে অবিলম্বে কার্যকর পদক্ষেপের দাবি জানাচ্ছে। তিনি অভিযোগ করেন, বিজেপি জোটের শাসনে শ্রমিকরা কাজ ও ন্যায্য মজুরী থেকে বঞ্চিত হচ্ছে, শ্রম আইন লঙ্ঘিত হচ্ছে এবং সামাজিক সুরক্ষা নেই। তিনি আরও বলেন, পরিবহন শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, তাদের উপর অকথ্য নির্যাতন ও অর্থনৈতিক আক্রমণ বন্ধ করতে হবে।

এদিকে, জেলা শ্রম আধিকারিক অফিসে উপস্থিত না থাকায়, ডেপুটেশনের প্রতিলিপি পরে জমা দেওয়া হয়।

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top