News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সামাজিক কর্মসূচিতে বিএসএফের গুরুত্বপূর্ণ ভূমিকা, সিভিক অ্যাকশন প্রোগ্রামে উপকৃত সীমান্তবাসীরা
Image

সামাজিক কর্মসূচিতে বিএসএফের গুরুত্বপূর্ণ ভূমিকা, সিভিক অ্যাকশন প্রোগ্রামে উপকৃত সীমান্তবাসীরা

সোনামুড়া, ২৭ মার্চ: সীমান্ত রক্ষায় অস্ত্র হাতে যেমন সর্বোচ্চ কর্তব্য পালন করছে বিএসএফ, তেমনি সামাজিক কর্মসূচিতেও তারা পিছিয়ে নেই। সোনামুড়া মহকুমার প্রায় প্রতিটি সীমান্ত এলাকায় বিএসএফের উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রাম চালু রয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল সীমান্তবাসীদের সঙ্গে বিএসএফের সু-সম্পর্ক বজায় রাখা।

বিএসএফের ৮১ নং বাহিনীর কুলুবাড়ি বিওপির উদ্যোগে বৃহস্পতিবার কোলোবাড়ি পঞ্চায়েতের দাওদরানি স্কুলে একটি সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এই প্রোগ্রামে ১ লক্ষ ৭ হাজার ৭৬০ টাকা মূল্যে বিভিন্ন খেলনা সামগ্রী, কৃষি সামগ্রী, দুটি ট্রাই সাইকেল এবং মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়।

বিশেষত, ট্রাই সাইকেল দুটি দেয়া হয় পঞ্চায়েত এলাকার দুই বিকলাঙ্গ ব্যক্তিকে। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফ ৮১ নং বাহিনীর সেকেন্ড ইন কমান্ডেন্ড রাজেশ কুমার লাঙ্গা। এছাড়াও উপস্থিত ছিলেন কোলুবাড়ির বিওপির কমান্ডেন্ট সুনীল কুমার সিং, এস আই অরুন কুমার সহ বিএসএফের অন্যান্য আধিকারিকরা।

বিএসএফের পক্ষ থেকে এই সামগ্রীগুলি পেয়ে সীমান্তবর্তী গ্রাম কোলুবাড়ির মানুষজন অত্যন্ত খুশি।

Releated Posts

জিরানিয়া আর.ডি. ব্লকে উন্নয়নমূলক প্রকল্পপরিদর্শনে জেলাশাসক, জনসেবার মানোন্নয়নে গুরুত্ব

আগরতলা, ১৯ জুন : পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমার অন্তর্গত জিরানিয়া আর.ডি. ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সরকারি…

ByByReshmi Debnath Jun 19, 2026

মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি, পর্যালোচনা বৈঠকে সন্তোষ প্রকাশ মন্ত্রী সুধাংশু দাসের

আগরতলা, ১৯ জুন : রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শুক্রবার মৎস্য দপ্তরের…

ByByReshmi Debnath Jun 19, 2026

বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী, চাইল্ডলাইনের তৎপরতায় আটকানো হলো বিয়ে

কৈলাসহর, ২০ জুন : যে বয়সে একজন কিশোরীর স্কুলে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ গড়ার কথা, সেই বয়সেই তাকে…

ByByReshmi Debnath Jun 19, 2026

রাহুল গান্ধীর জন্মদিনে যুব কংগ্রেসের বৃক্ষরোপণ কর্মসূচি, রাজ্যজুড়ে ৯০০র অধিক গাছ লাগানোর লক্ষ্য

আগরতলা, ১৯ জুন : লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top