News Flash

  • Home
  • দেশ
  • কাঠুয়ায় এখনও লুকিয়ে সন্ত্রাসীরা, তৃতীয় দিনে পড়ল অভিযান
Image

কাঠুয়ায় এখনও লুকিয়ে সন্ত্রাসীরা, তৃতীয় দিনে পড়ল অভিযান

জম্মু, ২৫ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় রবিবার রাত থেকে শুরু হওয়া এনকাউন্টার এখনও অব্যাহত রয়েছে। জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে, তাই গোটা এলাকা চারিদিক থেকে ঘিরে রাখা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ কাঠুয়ার হিরানগরের সানিয়াল এলাকায় এখনও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে তথ্য পাওয়ার পর, রবিবার রাতে হিরানগরের সানিয়াল এলাকায় তল্লাশি অভিযানে নামে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং রাইজিং স্টার কর্পসের সৈন্যরা। রবিবার রাত থেকে শুরু হওয়া এই অভিযান মঙ্গলবার সকালেও অব্যাহত রয়েছে। জঙ্গিদের খুঁজে পেতে ড্রোনেরও সাহায্য নেওয়া হয়েছে।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী জেলা কাঠুয়ার হিরানগরের সানিয়াল এলাকায় লুকিয়ে রয়েছেন তিন জঙ্গি, এই তথ্যের ভিত্তিতে রবিবার রাত থেকে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ এবং ভারতীয় সেনার যৌথ দল। সূত্রের খবর, যৌথবাহিনী তল্লাশি শুরু করতেই জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। শুরু হয়ে যায় দু’পক্ষে গুলির লড়াই। সেই অভিযান এখনও জারি রয়েছে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top