News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১৪ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে উধাও চোর, তদন্তে তেলিয়ামুড়া থানা
Image

১৪ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে উধাও চোর, তদন্তে তেলিয়ামুড়া থানা

তেলিয়ামুড়া, ২৩ মার্চ : তেলিয়ামুড়া থানাধীন কালিটিলা এলাকায় এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। গতকাল, দিন দুপুরে, অজ্ঞাত চোরেরা অংশুমান দত্ত নামে এক ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের ঘর থেকে প্রায় ১৪ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।

জানা যায়, অংশুমান দত্ত, যিনি তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত, তার স্ত্রী ও পুত্রকে নিয়ে শশুর বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যার আগে যখন তিনি বাড়িতে ফিরে আসেন, তখন ঘরের আলমিরা ভাঙ্গা অবস্থায় দেখতে পান। আলমিরায় রাখা মূল্যবান স্বর্ণালংকার ও নগদ অর্থ নেই। বিষয়টি জানাজানি হতে এলাকায় তোলপাড় শুরু হয়ে যায়।

তেলিয়ামুড়া থানার পুলিশ খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে। তবে, ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একাধিক বাসিন্দা অভিযোগ করেছেন, গত কিছুদিন আগে কালিটিলা এলাকায় বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়েছিল, কিন্তু পুলিশ এখনও সেই চুরির কিনারা করতে পারেনি।

এদিকে, স্থানীয়দের ধারণা, নেশাখোরদের যোগসাজশে এই চুরির ঘটনা ঘটতে পারে। এলাকার পাশ্ববর্তী অঞ্চলে দীর্ঘদিন ধরেই নেশা কারবারি এবং সেবনকারীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ফলে, পুলিশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে, তেলিয়ামুড়া থানার পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে।

Releated Posts

মনসা পূজার আগে বাজারে প্রতিমার চাহিদা, বেড়েছে দামও

আগরতলা, ১৭ আগস্ট: রাত পোহালেই মনসা পূজা। আর পুজোকে ঘিরে ইতিমধ্যেই বাজারে শুরু হয়েছে শেষ মুহূর্তের ব্যস্ততা। বিভিন্ন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

কর আদায়ে তৎপর, নাগরিক পরিষেবায় উদাসীন, বেহাল ১০০ মিটার রাস্তা ঘিরে ক্ষোভ মেলাঘরে

মেলাঘর, ১৭ আগস্ট: শুধু ট্যাক্স আর ট্যাক্স, কাজের বেলা ফুরুত, মেলাঘর পৌরসভার নাগরিক পরিষেবা নিয়ে এমনই ক্ষোভে ফুঁসছেন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top