News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেগার মজুরি থেকে বঞ্চিত শ্রমিকরা,অভিযোগ কাঞ্চনমালায়
Image

রেগার মজুরি থেকে বঞ্চিত শ্রমিকরা,অভিযোগ কাঞ্চনমালায়

আগরতলা, ২২ মার্চ : তিন মাস ধরে রেগার মজুরি থেকে বঞ্চিত শ্রমিকরা। এমনটাই অভিযোগ তুলছেন কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের রেগার শ্রমিকরা।

প্রসঙ্গত, রেগার কাজ একটি সরকারি প্রকল্পের কাজ। রাজ্যের প্রতিটি গরিব অংশের মানুষ বড় আশা ভরসার সাথে দুটি পয়সা উপার্জন করতে তাদের নিজ নিজ এলাকায় রেগার কাজ করে। রেগা শ্রমিকরা এলাকায় পুকুর খনন থেকে শুরু করে মাটি কাটা এবং রাস্তার কাজ সব কিছুই দক্ষতার সাথে করে থাকেন। রেগা শ্রমিকরা যদি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে কাজ করার পর প্রয়োজন মতে সেই মজুরি না পায় তাহলে স্বাভাবিক ভাবেই শ্রমিকদের মনে মান অভিমান এবং ক্ষোভের সঞ্চার হবেই।ঠিক একই ভাবে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা পাল কলোনি ৬ নং ওয়ার্ডের রেগা শ্রমিকরা তাদের কাজের মজুরি না পেয়ে তাদের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে।

এলাকাবাসীদের অভিযোগ, গত তিন মাস আগে তারা তাদের এলাকায় রেগার কাজ করেছিলেন। কিন্তু এখনও সেই কাজের মজুরি পায়নি। শ্রমিকরা কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের জিআরএস-কে মজুরি না পাওয়ার কারণ জানতে চাইলে শ্রমিকদের বলা হয়েছে তহবিলে নাকি টাকা নেই অর্থাৎ তহবিল শূন্য। তাই রেগা শ্রমিকরা তাদের প্রয়োজন মতো সেই কাজের মজুরি পাচ্ছেন না। রেগা প্রকল্পের তহবিলে টাকা নাই থাকে তাহলে কেন তারা কাজ করিয়েছেন,প্রশ্ন ছুড়ে দিয়েছেন তাঁরা। আর এখন কাজ করিয়ে সময় মত টাকা পাচ্ছেন না শ্রমিকরা।

তাঁরা আরো বলেছেন, এই ভাবে কাজ করিয়ে সময় মতো কাজের মজুরি না পেলে আগামী দিনে এলাকার খেটে খাওয়া গরিব শ্রমিকরা রেগার কাজ থেকে মুখ ফিরিয়ে নেবে। তাই তারা দাবি জানিয়েছেন শীঘ্রই যেন তাদের রেগার মজুরি মিটিয়ে দেওয়া হয়।

Releated Posts

পুরভোটের আগে বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা

আগরতলা, ১৮ জুন : আগরতলা পুর নিগম নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই ১০ নম্বর ওয়ার্ডের…

ByByReshmi Debnath Jun 19, 2026

বিজেপির সাংগঠনিক রদবদল, খোয়াই ও সিপাহীজলা (দক্ষিণ) জেলা সভাপতির নাম ঘোষণা

আগরতলা, ১৮ জুন : ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের রাজ্য সভাপতি…

ByByReshmi Debnath Jun 19, 2026

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top