News Flash

  • Home
  • প্রধান খবর
  • উন্নয়ন যাত্রার গুরুত্বপূর্ণ পর্যায় অতিক্রম করছে বিহার : প্রধানমন্ত্রী
Image

উন্নয়ন যাত্রার গুরুত্বপূর্ণ পর্যায় অতিক্রম করছে বিহার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স): বিহার দিবসে বিহারের জনগণকে হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী আশ্বাস দিয়েছেন, “আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের কেন্দ্রবিন্দু, বিহারের সর্বাঙ্গীণ উন্নয়নে আমরা কোনও খামতি রাখব না।” ২২ মার্চ দিনটি বিহার দিবস হিসেবে পালিত হয়।

এই উপলক্ষ্যে শনিবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “বীর ও মহান ব্যক্তিত্বদের পবিত্র ভূমি বিহারের সকল ভাই ও বোনদের বিহার দিবসে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের রাজ্য, যা ভারতীয় ইতিহাসকে গর্বিত করেছে, এখন নিজস্ব উন্নয়ন যাত্রার একটি গুরুত্বপূর্ণ পর্যায় অতিক্রম করছে, যেখানে বিহারের পরিশ্রমী এবং প্রতিভাবান মানুষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের কেন্দ্রবিন্দু এই রাজ্যের সর্বাঙ্গীণ উন্নয়নের জন্য আমরা কোনও খামতি রাখব না।”

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top