News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জল জীবন মিশন প্রকল্পে দুর্নীতি, এক মাস ধরে পানীয় জল বন্ধ
Image

জল জীবন মিশন প্রকল্পে দুর্নীতি, এক মাস ধরে পানীয় জল বন্ধ

আগরতলা, ২২ মার্চ: গোলাঘাটি বিধানসভার অন্তর্গত মুসলিম পাড়ায় গত এক মাস ধরে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে। এলাকার সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন, বিশেষ করে ছোট ছোট শিশুদের স্নানের জন্য তারা বাধ্য হয়ে ছড়ার নোংরা জল ব্যবহার করছে, যার ফলে বিভিন্ন রোগের আশঙ্কা বাড়ছে।

স্থানীয়রা জানিয়েছে , কাঞ্চনমালা ১ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া যাওয়ার পথে একটি নতুন পাকা কালভার্ট নির্মাণের কাজ চলছিল। তবে, এই কাজের সময় কাজের ঠিকাদার পাইপলাইন ভেঙে ফেলেন, যার ফলে দীর্ঘ এক মাস ধরে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যায়। পাকা কালভার্টের কাজ সম্পূর্ণ হলেও এলাকার জল সরবরাহের ব্যবস্থা এখনও পুনরুদ্ধার হয়নি।

এদিকে, ভুক্তভোগী এলাকাবাসীরা ডি ডব্লিউ এস দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে, তারা জানায় কাজের ঠিকাদারই পাইপলাইন মেরামত করবেন। তবে ঠিকাদারের বক্তব্য, পাইপলাইন মেরামত করবে ডি ডব্লিউ এস দপ্তর। এই টানাপোড়েনের কারণে এক মাস ধরে এলাকার মানুষ পানীয় জল থেকে বঞ্চিত।

এলাকার সাধারণ মানুষের অভিযোগ, তাদের কষ্টের প্রতি কোনো মনোযোগ নেই, আর ঠিকাদার বা সংশ্লিষ্ট দপ্তরের কর্তৃপক্ষের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। পরিস্থিতি এতটাই খারাপ যে, স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানিয়ে দেন ডুকলী আর ডি ব্লক ভিডিওকেও।

বাধ্য হয়ে শনিবার বিকেলে এলাকার ভুক্তভোগীরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের পানীয় জল সংকটের বিষয়টি জানিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন রাখেন। তারা দাবি জানিয়েছেন, শীঘ্রই তাদের জন্য পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হোক।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top