News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা দূর্নীতির মহাকুম্ভ, প্রতিবাদে রাজপথে মিছিল সিপিআইএম-র
Image

ত্রিপুরা দূর্নীতির মহাকুম্ভ, প্রতিবাদে রাজপথে মিছিল সিপিআইএম-র

আগরতলা, ২০ মার্চ: ত্রিপুরা দূর্নীতির মহাকুম্ভ। বিজেপি জোট সরকারের আমলে বিভিন্ন দপ্তরের দুর্নীতির দুর্নীতির বেড়াজালে ক্রমশ জড়িয়ে পড়ছে। এরই প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে রাজপথে ধিক্কার মিছিল করে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। পরবর্তী সময়ে মিছিল শেষে সভার আয়োজন করা হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস বলেন, বিজেপি জোট সরকার দূর্নীতিতে নিমজ্জিত। রাজ্যেস শিক্ষা দপ্তর, বনদপ্তর সহ সর্ব ক্ষেত্রে দিনে দিনে দূর্নীতির খবর বেড়িয়ে আসছে। ত্রিপুরার বিভিন্ন দপ্তরের কমিশন না দিলে কাজ হয় নি। কমিশন না দিলে জনগনকে হেনস্তার শিকার হতে হয় বলে অভিযোগ তাঁর। এদিন তিনি আরও বলেন, রাজ্যে নেশা কারবারিরা রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, বিজেপি সরকারের আমলে তোলাবাজির চরম আকার ধারণ করেছে।

তাঁর আরো অভিযোগ, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার নিয়ন্ত্রিত দপ্তরগুলিতে চরম দূর্নীতির বাসা বেঁধেছে। তারপর তিনি মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন। এর বিরুদ্ধে তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। ত্রিপুরার বর্তমান অবস্থার জন্য তিনি নিজেও দায়ী থাকবেন বলে দাবি করেন তিনি।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top