News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে রক্তের দাগ ঘিরে চাঞ্চল্য
Image

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে রক্তের দাগ ঘিরে চাঞ্চল্য

খোয়াই, ২০ মার্চ : খোয়াই তবলাবাড়ি ‘খেয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে’র সামনে রক্তের দাগের সন্ধান। দুই যুবকের মধ্যে হাতাহাতির জেরে একজন আহত হলে এই ঘটনা বলে জানা গেছে। তবে ঘটনাকে ঘিরে সন্দেহ প্রকাশ করলেন পঞ্চায়েতের উপ-প্রধান এবং পঞ্চায়েত সদস্যরা। নেশাখোর যুবকদের দিকে অভিযোগের আঙ্গুল তুললেন এলাকার পঞ্চায়েত সদস্য তথা ওবিসি মোর্চার মন্ডল সম্পাদক শিশির দাস।

তবলা বাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সূর্য কুমার নাথকে পাশে নিয়ে তিনি স্থানটি পরিদর্শন করেন। তিনি বলেন, এলাকারই ২ যুবক সুমন দাস এবং সঞ্জীব দেবনাথ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে কোন এক লেনদেনকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর নাকি সুমন দাস নিজেই নিজের হাতে কাচের বোতল দিয়ে আঘাত করে। এ বিষয়টি তাদেরকে জানানো হয় সকালে। কিন্তু সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে পঞ্চায়েত সদস্য এবং গ্রামের উপপ্রধান বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তাদের বক্তব্য, এর পেছনে অন্য কোন রহস্য থাকতে পারে। কেননা এই দুই যুবকের এলাকার মধ্যে প্রতিচ্ছবি ভালো নয় বলেও জানান তারা। প্রশাসনের কাছে তাদের তরফ থেকে দাবী জানানো হয়েছে ঘটনাটিকে গুরুত্ব সহকারে অনুধাবন করে এলাকায় তীক্ষ্ণ নজর রাখার জন্য এবং সত্য ঘটনা উন্মোচিত করার জন্য।

Releated Posts

৫ ও ৬ মে খুমুলুঙে টিটিএএডিসির চেয়ারম্যান ও সিইএম নির্বাচন, শপথগ্রহণ অনুষ্ঠান

আগরতলা, ৪ মে : আগামী ৫ ও ৬ মে খুমুলুঙে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর চেয়ারম্যান…

ByByTaniya Chakraborty May 4, 2026

অসমে বিজেপির জয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ মে : অসম বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার…

ByByTaniya Chakraborty May 4, 2026

পাঁচ রাজ্যের নির্বাচনী ফল: মেলাঘরে বিজেপি কর্মীদের আনন্দ উচ্ছ্বাস

আগরতলা, ৪ মে : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেশজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের আবহ তৈরি…

ByByTaniya Chakraborty May 4, 2026

ভোটের রেজাল্টে বদলের বার্তা, গেরুয়া শিবিরে উৎসবের আমেজ তেলিয়ামুড়ায়

তেলিয়ামুড়া, ৪ এপ্রিল: সোমবার ফলাফল ঘোষণার দিনটা যেন শুধুই সংখ্যার খেলা নয়, ছিল রাজনৈতিক বারুদের গন্ধে ভরা এক…

ByByReshmi Debnath May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top