News Flash

  • Home
  • প্রধান খবর
  • কৃষকদের প্রতি অবিচার করা উচিত নয়, তাঁদের দাবি শোনা উচিত : অখিলেশ যাদব
Image

কৃষকদের প্রতি অবিচার করা উচিত নয়, তাঁদের দাবি শোনা উচিত : অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): কৃষকদের প্রতি অবিচার করা উচিত নয়, তাঁদের দাবি শোনা ও আলোচনা করা উচিত। কেন্দ্রের প্রতি এই আহ্বান জানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বৃহস্পতিবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ একাধিক বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, “প্রয়াগরাজে একটি মেয়ের সঙ্গে যা ঘটেছে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। মেয়েটির চোখ উপড়ে নেওয়া হয়েছে, তাঁকে ধর্ষণ করা হয়েছে। বিজেপির নিজস্ব পরিসংখ্যান দেখায় যে, তাঁদের সরকারের অধীনে উত্তর প্রদেশে নারী ও মেয়েরা সবচেয়ে বেশি অনিরাপদ। এটাই কি আইনশৃঙ্খলার প্রতি বিজেপির শূন্য সহনশীলতা?”

অখিলেশ আরও বলেছেন, “বিজেপি কৃষকদের ব্যাপারে চিন্তিত নয়, আমাদের তৃণমূল স্তর থেকে ব্যবস্থা উন্নত করতে হবে, কৃষকদের সমৃদ্ধ করতে হবে। কিন্তু বিজেপি অর্থনীতিকে উপর থেকে দেখে এবং বড় বড় লোকদের ধনী করে। কোথাও কোনও সরকারের কৃষকদের প্রতি অবিচার করা উচিত নয়, তাঁদের দাবি নিয়ে আলোচনা করা উচিত।”

Releated Posts

জন্তর মন্তরে অভিজিৎ দীপকের হুঁশিয়ারি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি

নয়াদিল্লি: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশে সরব হলেন ককরোচ জনতা পার্টি…

ByByNews Desk Jun 6, 2026

গ্লোবাল সাউথের উন্নয়নে প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগানোর আহ্বান বিদেশ সচিব বিক্রম মিশ্রের

চেন্নাই, ৬ জুন (আইএএনএস): দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের এই যুগে ‘গ্লোবাল সাউথ’-এর সামনে থাকা সুযোগ ও চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের…

ByByNews Desk Jun 6, 2026

বৈশ্বিক অনিশ্চয়তার মাঝেও অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে ইএসি-পিএমের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৬ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাত এবং বিশ্ব অর্থনীতিতে ক্রমবর্ধমান অনিশ্চয়তার প্রেক্ষাপটে ভারতের প্রবৃদ্ধির গতি বজায় রাখা,…

ByByNews Desk Jun 6, 2026

সুরত থেকে আত্মনির্ভর ও শক্তিশালী ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ৬ জুন (আইএএনএস): সুরতের মানুষের সঙ্গে সময় কাটানো ছিল অত্যন্ত আনন্দের অভিজ্ঞতা। এই প্রাণবন্ত শহর থেকে আত্মনির্ভর…

ByByNews Desk Jun 6, 2026
Scroll to Top