News Flash

  • Home
  • বিদেশ
  • ৯ মাসের প্রতীক্ষা শেষ, পৃথিবীর উদ্দেশ্যে রওনা সুনীতা ও বুচ
Image

৯ মাসের প্রতীক্ষা শেষ, পৃথিবীর উদ্দেশ্যে রওনা সুনীতা ও বুচ

ওয়াশিংটন, ১৮ মার্চ (হি.স.): দীর্ঘ ৯ মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) কাটিয়ে অবশেষে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিলেন সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী নভশ্চর বুচ উইলমোর। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার দেওয়া তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টার (ভারতীয় সময় অনুসারে) কিছু পরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর উদ্দেশে রওনা দেয় স্পেসএক্সের ড্রাগন যান।

সুনীতাদের পৃথিবীতে ফেরাতে রবিবারই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছোয় স্পেসএক্সের ড্রাগন যান। তাতে ছিলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। তাঁদের মহাকাশ স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পৃথিবীতে ফিরছেন সুনীতা এবং বুচ।

Releated Posts

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচলের জন্য অন্তর্বর্তী রুট নিয়ে ওমানের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে আলোচনা: ইরান

তেহরান, ৩ আগস্ট (আইএএনএস): হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে একটি ‘অন্তর্বর্তী’ সামুদ্রিক রুট নির্ধারণের লক্ষ্যে ওমানের সঙ্গে…

ByByNews Desk Aug 3, 2026

সীমান্ত পারাপারে জাতীয় পরিচয়পত্রের স্বীকৃতি চাইল নেপাল, ভারতের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব

কাঠমান্ডু, ৩ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে যাতায়াতের ক্ষেত্রে নেপালের জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা এনআইডি) বৈধ ভ্রমণ…

ByByNews Desk Aug 3, 2026

গ্যাস সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, সিএনজি-চালিত যান কমে ভোগান্তিতে সাধারণ মানুষ

ঢাকা, ৩ আগস্ট (আইএএনএস): তীব্র গ্যাস সংকটের জেরে বাংলাদেশে সিএনজি-চালিত অটোরিকশা ও গণপরিবহনের বড় অংশ রাস্তায় নামতে না…

ByByNews Desk Aug 3, 2026

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top