News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলা কুর্তি মণ্ডল কার্যালয়ের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত
Image

কদমতলা কুর্তি মণ্ডল কার্যালয়ের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ১৮ মার্চ: কদমতলা কুর্তি মণ্ডল কার্যালয়ের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় কদমতলা চন্দ্রকলা হলে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্থ, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, প্রাক্তন চেয়ারম্যান সুব্রত দেব, জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি কাজল দাস এবং প্রাক্তন সাংসদ (পূর্ব ত্রিপুরা) রেবতী মোহন ত্রিপুরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বৈঠকের শুরুতে ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনার প্রকাশ করা হয়। এরপর মূল সাংগঠনিক আলোচনা শুরু হয়, যেখানে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কীভাবে দলকে আরও শক্তিশালী করতে পারে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এদিন বক্তারা দলের নীতিমালা, সাংগঠনিক কৌশল এবং জনসংযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। এছাড়াও, উপস্থিত নেতৃবৃন্দ দলের কর্মীদের মনোবল বৃদ্ধির জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। এই সাংগঠনিক বৈঠকের মাধ্যমে দলীয় কর্মীরা নতুন দিকনির্দেশনা পেয়ে আগামী দিনে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য উদ্বুদ্ধ হন।

Releated Posts

পুরভোটের আগে বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা

আগরতলা, ১৮ জুন : আগরতলা পুর নিগম নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই ১০ নম্বর ওয়ার্ডের…

ByByReshmi Debnath Jun 19, 2026

বিজেপির সাংগঠনিক রদবদল, খোয়াই ও সিপাহীজলা (দক্ষিণ) জেলা সভাপতির নাম ঘোষণা

আগরতলা, ১৮ জুন : ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের রাজ্য সভাপতি…

ByByReshmi Debnath Jun 19, 2026

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top