News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশ অভিযানে উদ্ধার ৪ লাখ টাকার অবৈধ বার্মিজ সিগারেট
Image

পুলিশ অভিযানে উদ্ধার ৪ লাখ টাকার অবৈধ বার্মিজ সিগারেট

আগরতলা, ১৮ মার্চ : পানিসাগর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকার অবৈধ বার্মিজ সিগারেট উদ্ধার করেছে। মঙ্গলবার পানিসাগর থেকে আনন্দবাজারে পাচারের সময় ১০ কার্টন সিগারেট আটক করা হয়। এ সময় কিছু উশৃঙ্খল যুবক এসে পুলিশের সঙ্গে ঝামেলা শুরু করলে চালক সুযোগ পেয়ে পালিয়ে যান।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে তারা তিলথৈ এলাকায় পুলিশ বাহিনী নিয়ে অপেক্ষা করছিল। এরপর গাড়ি শনাক্ত করে পুলিশ অভিযান চালালে, কিছু যুবক ঘটনাস্থলে এসে পরিস্থিতি জটিল করে তোলে। এই সুযোগে গাড়ির চালক পালিয়ে যান। তবে তার খোঁজে পুলিশ এখনো তল্লাশি অব্যাহত রেখেছে। পানিসাগর থানার ওসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সিগারেট পাচারের তথ্য পাওয়ার পর তারা তৎপরতা শুরু করেন।

এখন পর্যন্ত চালক সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে পুলিশ তার খোঁজে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top