News Flash

Image

পুলিশী অভিযানে নেশা সামগ্রী উদ্ধার

বিলোনিয়া, ১৮ মার্চ : নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে বিলোনিয়া থানার পুলিশ। এক বাড়িতে অভিযান চালিয়ে ৩০৫০টি ব্রাউন সুগারের খালি কৌটো উদ্ধার করে পুলিশ।

প্রসঙ্গত, বিলোনিয়াতে একটি বড় সমস্যা নেশা। ইয়াবা ট্যাবলেট সহ ব্রাউন সুগারের মত নেশা ছেয়ে গেছে বিলোনিয়া শহর এবং শহর সংলগ্ন এলাকা। এই নেশাখোর এবং নেশা বিক্রেতাদের ধরতে কাজ করে চলছে পুলিশ প্রশাসন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে বিলোনিয়া থানাধীন বিলোনিয়া শহর সংলগ্ন সাড়াসীমা মাস্টারপাড়া এলাকায় নেশা বিক্রেতার রাকেশ সরকারের বাড়িতে হানা দেয় বিলোনিয়া মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক ঋষভ এর নেতৃত্বে বিলোনিয়া থানার ওসি শিবু রঞ্জন দে সহ পুলিশ বাহিনী। পুলিশ দেখা মাত্রই নেশা সামগ্রী সরিয়ে ফেলার চেষ্টা করে বাড়ির লোকজন। শৌচাগারে ব্রাউন সুগার সহ ইয়াবা ট্যাবলেট ফেলে দিতে পুলিশের নজরে আসে এবং সেখান থেকে পুলিশ সেগুলিকে উদ্ধার করে। এছাড়াও বাড়ির এবং বাড়ির সংলগ্ন জঙ্গলে তল্লাশি চালিয়ে প্রায় ৩০৫০ টি ব্রাউন সুগারের খালি কৌটো উদ্ধার করে পুলিশ।

এই নেশা বিক্রি কাণ্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রাকেশ সরকারের ভাই রঞ্জিত সরকার বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী দীপক সরকার রাকেশ সরকারের স্ত্রী সহ পরিবারের লোকদের থানা নিয়ে যায়। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। জানা যায় রাতেই এই নেশা বিক্রি কাণ্ডে যুক্ত থাকার অপরাধে তাদের গ্রেপ্তার করা হতে পারে।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top