News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ, বিধানসভা থেকে ওয়াকআউট
Image

বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ, বিধানসভা থেকে ওয়াকআউট

কলকাতা, ১৮ মার্চ (হি.স.) : রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে মঙ্গলবার ষষ্ঠ দিনের আলোচনায় প্রশ্নোত্তর পর্বের পর প্রথমার্ধের সভায় বিজেপির তরফে সাম্প্রতিক বিষয়ে আনা হয় এক মুলতুবি প্রস্তাব। দোল উদযাপন ও হোলি উৎসবে বিভিন্ন প্রান্তে অশান্তির প্রেক্ষিতে মুলতুবি প্রস্তাব আনা হয়। সাঁইথিয়াতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তমলুকে আক্রমণের ঘটনা ঘটেছে। উভয় ক্ষেত্রেই সরকারি সহায়তা মেলেনি। এই বিষয়ে আলোচনার জন্য এক মুলতুবি প্রস্তাব উত্থাপন করে বিজেপি।

এই প্রস্তাবের সমর্থনে স্বাক্ষর করেন – ডঃ শঙ্কর ঘোষ, অম্বিকা রায়, বিমান ঘোষ, নদীয়ার চাঁদ বাউরি, লক্ষণ ঘোড়ই. শান্তনু প্রামাণিক, রবীন্দ্রনাথ মাইতি, অরূপ কুমার দাস, আশিস কুমার বিশ্বাস, অনুপ কুমার সাহা প্রমুখ। মূল বিষয় পাঠ করতে অনুমতি দেওয়া হয়। শঙ্কর ঘোষ তা পাঠ করেন। তবে তা আলোচনার প্রস্তাব খারিজ করে দিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এর পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার সভা থেকে দুপুর বারোটা পাঁচ মিনিট নাগাদ ওয়াকআউট করেন বিজেপির সদস্যরা।

শঙ্কর ঘোষ এদিন সভায় বলেন, তাদের ওই দাবি আলোচনা করা না হলেও, এই নিয়ে সরকার পক্ষের এই মুহূর্তে বিবৃতি দরকার। এই দাবি মানতেই চাননি অধ্যক্ষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী সভায় এ নিয়ে আগেই বক্তব্য রেখেছেন। কাজেই তাঁদের ওই দাবি সঠিক নয়। এরপর হিন্দু বিরোধী সরকার এই নিয়ে সভায় স্লোগান দিতে থাকেন বিরোধী সদস্যরা। এর পাল্টা দৃষ্টি আকর্ষণী প্রস্তাব পাঠ করেন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। বিরোধীদের গোলমালের জেরে যদিও তা শোনা যায় নি। কয়েক মিনিট ধরে এই নিয়ে প্রতিবাদ জানিয়ে অব্যবহিত পরেই সভা কক্ষত্যাগ করেন তারা।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top