News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে ১২ হাজার ৮০০টি সোলার প্ল্যান্ট স্থাপনের কাজ শেষ হয়েছে : বিদ্যুৎমন্ত্রী
Image

রাজ্যে ১২ হাজার ৮০০টি সোলার প্ল্যান্ট স্থাপনের কাজ শেষ হয়েছে : বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১৭ মার্চ: ‘প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলী যোজনা’ বিদ্যুৎ সাশ্রয় এবং নিজস্ব পারিবারিক আয় বৃদ্ধিতে সহায়ক হবে। আজ জিরানীয়া মহকুমার রাণীরগাঁও বিদ্যালয় প্রাঙ্গণে পিএম সূর্যঘর মুফত বিজলী যোজনার রেজিস্ট্রেশান ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। তিনি সকলকে এই যোজনার সুবিধা গ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, এই যোজনার মূল উদ্দেশ্য হল বাড়ির ছাদ ব্যবহার করে আবাসিক পরিবারগুলিকে তাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে সক্ষম করা।

তিনি বলেন, দেশের প্রতিটি বিদ্যুৎ গ্রাহকের সুবিধার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি এই যোজনার সূচনা করেছেন। এই প্ল্যান্ট স্থাপনের জন্য সোলার প্ল্যান্টের ক্ষমতা অনুযায়ী সরকারি ভর্তুকী দেওয়া হচ্ছে। তিন কিলোওয়াট সোলার প্ল্যান্টের জন্য ৮৫ হাজার ৮০০ টাকা পর্যন্ত ভর্তুকী দেওয়া হবে। এছাড়া আবাসিক বিদ্যুৎ ভোক্তাদের ১ কিলোওয়াট সোলার প্ল্যান্টের জন্য ৬৫ হাজার টাকা ব্যয় হলে ৩৩ হাজার টাকা ভর্তুকী দেওয়া হবে। ২ কিলোওয়াটের জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকার মতো ব্যয় হলে ৬৬ হাজার টাকা ভর্তুকী দেওয়া হবে।

তিনি বলেন, ১ কিলোওয়াট সোলার প্ল্যান্ট থেকে প্রতিমাসে প্রায় ১০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়। এতে নিজের বাড়ির বিদ্যুৎ সাশ্রয় যেমন হয় তেমনি বাড়তি বিদ্যুৎ বিক্রয় করে নিজস্ব আয়ও বাড়ানো যায়। তিনি বলেন, বাড়ির ছাদ, উঠান, টিনের চাল যেকোন স্থানে এই প্ল্যান্ট বসানো যায়। একটি প্ল্যান্টের মেয়াদ প্রায় ২৫ বছর। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন, সারা দেশের সাথে আমাদের রাজ্যের মানুষকেও এই যোজনার সুবিধা নেওয়ার জন্য উৎসাহিত করতে রাজ্যের বিভিন্ন স্থানে শিবির করা হচ্ছে। তিনি বলেন, চলতি অর্থবছরে রাজ্যে ৫০ হাজার সোলার প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ১২ হাজার ৮০০টি সোলার প্ল্যান্ট স্থাপনের কাজ শেষ হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সহ সভাধিপতি বিশ্বজিৎ শীল, জিরানীয়া নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ এবং বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক। অনুষ্ঠানে বিদ্যুৎ মন্ত্রী ত্রিপুরার প্রথম এই যোজনার সুবিধাভোগী সাধন বৈদ্যের সাথে সোলার প্ল্যান্ট স্থাপনের সুবিধা নিয়ে কথা বলেন ও রেজিস্ট্রেশান ক্যাম্পের স্টলগুলিও পরিদর্শন করেন।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top