News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এসএসএ শিক্ষকদের নিয়মিতকরণের দাবিতে জরুরি আবেদন
Image

এসএসএ শিক্ষকদের নিয়মিতকরণের দাবিতে জরুরি আবেদন

আগরতলা, ১৭ মার্চ : ত্রিপুরা সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের উত্তর জেলা কমিটির উদ্যোগে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্বরা। সংগঠন ভারতীয় জনতা পার্টি সরকারকে আগামী ৯ মার্চ ২০২৫ সালে অশিক্ষক কর্মচারীদের বেতনভাতা বৃদ্ধির জন্য শুভেচ্ছা জানায়।

এদিনের সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে নেতৃত্বরা বলেন, এসএসএ শিক্ষকরা ২০০৪ সাল থেকে রাজ্য শিক্ষাদপ্তরের অধীনে কাজ করছেন। দীর্ঘ বঞ্চনার পর ২০১৫ সালে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হন, এবং আদালত ২০২১ ও ২০২৪ সালে তাঁদের নিয়মিতকরণের রায় দেয়। কিন্তু তা এখনও কার্যকর হয়নি।

২০১৭ সালে এসএসএ শিক্ষকরা আমরণ অনশন করেন, যেখানে বর্তমান সরকারের নেতারা তাঁদের তিনমাসের মধ্যে নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা আজও পূরণ হয়নি। অন্য রাজ্যের সরকার আদালতের নির্দেশ ছাড়াই এসএসএ শিক্ষকদের নিয়মিত করলেও, ত্রিপুরা সরকার দুইবারের আদালতের রায় সত্ত্বেও তা কার্যকর করেনি।

সংগঠনের তরফে এদিন দাবি জানানো হয় সরকার যেন আদালতের রায় দ্রুত বাস্তবায়ন করে শিক্ষকদের নিয়মিত করেন। এছাড়াও দাবি জানানো হয়, ২০১৭ সালের অনশন মঞ্চের প্রতিশ্রুতি ও ২০১৮ সালের ভিশন ডকুমেন্ট অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আসন্ন বাজেট অধিবেশনে নিয়মিতকরণের ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তামিলনাড়ুর মতো সুপ্রিম কোর্টে দায়ের করা এসএলপি দ্রুত প্রত্যাহার করতে হবে। যেসব শিক্ষকদের এনসি রয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সরকার যদি দ্রুত সিদ্ধান্ত না নেয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে শিক্ষক সমাজ, এমনটাই জানানো হয়েছে এদিনের সাংবাদিক সম্মেলনে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top