News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগুনে পুড়ে ছাই দুটি বসত ঘর, শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত
Image

আগুনে পুড়ে ছাই দুটি বসত ঘর, শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত

বিশ্রামগঞ্জ, ১৭ মার্চ : বিদ্যুতের শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ভাড়াটিয়ার দুটি বসত ঘর, ক্ষতির পরিমাণ ২৫ লক্ষাধিক টাকা। বিশ্রামগঞ্জ থানাধীন পাথালিয়াঘাট ডনবস্কো স্কুলের পার্শ্ববর্তী এলাকায় এক বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই ভাড়াটিয়ার দুটি বসত ঘর। ঘটনা সোমবার সকালে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে আসেন বাড়িতে ঢোকার রাস্তা সরু হওয়ায় অনেকক্ষণ চেষ্টার পর লম্বা পাইপের সংযোগ ঘটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই সময়ের মধ্যে বাড়ির দুইটি ঘর একেবারে পুড়ে ছাই।

প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বিদ্যুৎ পরিবাহী লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি। সংবাদে আরো জানা যায় বাড়ির মালিক বাড়িতে থাকেন না। দুই ভাড়াটিয়া আছেন বাড়িতে। তাদের উপস্থিতিতেই অগ্নিসংযোগ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে প্রায় ২৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নি সংযোগের কারণে। ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়ারা হলো সঞ্জীত দেববর্মা ও সজল দেববর্মা।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top