News Flash

  • Home
  • দিনের খবর
  • লুকোচুরি শেষ, অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলার দুই অভিযুক্ত পাকড়াও
Image

লুকোচুরি শেষ, অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলার দুই অভিযুক্ত পাকড়াও

অমৃতসর, ১৭ মার্চ (হি.স.): পঞ্জাবের অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলার দুই অভিযুক্তকে অবশেষে পাকড়াও করল পুলিশ। সোমবার সকালে অমৃতসরের রেডিসন হোটেলের কাছে ওই দুই অভিযুক্তের সঙ্গে পুলিশের এনকাউন্টার শুরু হয়। দু’জনকেই গুলি করা হয় এবং তাদের জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দু’দিন আগে অমৃতসরের খান্ডওয়ালার ঠাকুরদ্বারা মন্দিরে ঘটেছিল বিস্ফোরণের ঘটনাটি।

খান্ডওয়ালায় মন্দিরে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত দুই যুবককে খুঁজছিল পুলিশ। অবশেষে সোমবার সকালে অমৃতসরের রেডিসন হোটেলের কাছে ওই দুই অভিযুক্তের সঙ্গে পুলিশের এনকাউন্টার শুরু হয়। সেই এনকাউন্টারের ধরা পড়েছে দুই অভিযুক্ত। উল্লেখ্য, শুক্রবার মধ্যরাতের পরে শেরশাহ সুরি রোডে অবস্থিত ঠাকুর দ্বার মন্দিরে দুই মোটরসাইকেল আরোহী গ্রেনেড নিক্ষেপ করে।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top