News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা শিক্ষকের
Image

পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যা শিক্ষকের

আগরতলা, ১৭ মার্চ : শাশুড়ি ও স্ত্রীর মানসিক নির্যাতনের কারণে ফাঁসিতে আত্মহত্যা করল এক শিক্ষক। এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। ওই ঘটনায় সোনামুড়া থানা দিন বাতাদোলা এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোনামুড়া থানাধীন বাতাদোলার রূপঙ্কর দাস পেশায় একজন শিক্ষক। তিনি বিয়ে করেন মেলাঘর পালপাড়া টিএসআর শঙ্কর দাসের মেয়ে তানিয়া দাসকে। বর্তমানে তাদের চার মাসের একটি শিশু রয়েছে। অভিযোগ, শিক্ষক রূপঙ্কর দাসের স্ত্রী ও শাশুড়ি তাঁর উপর মানসিক নির্যাতন চালাতেন। শিক্ষক রূপঙ্কর দাস কে তার মা-বাবার কাছ থেকে আলাদা করে অন্য কোথায় বাড়ি ঘর করার জন্য প্রায় সময় তার স্ত্রী তানিয়া দাস এবং শাশুড়ি প্রচন্ড মানসিক চাপ দিতেন বলেও অভিযোগ। এইগুলি বিষয় নিয়ে প্রায় সময় ঝগড়া হতো।

এদিকে জানা গেছে, শিক্ষক রূপঙ্কর দাসের স্ত্রী মেলাঘর পালপাড়া তার বাপের বাড়িতে রয়েছেন। মোবাইলে স্বামী স্ত্রীর মধ্যে ঐ সমস্ত বিষয়গুলি নিয়ে ঝগড়া হয়েছিল, যার ফলে তার স্ত্রীর ও শাশুড়ির মানসিক চাপ সহ্য করতে না পেরে শিক্ষক রূপঙ্কর দাস নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেন। বর্তমানে তার মরদেহ মেলাঘর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হব বলে জানা গেছে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top