News Flash

  • Home
  • প্রধান খবর
  • জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় এনকাউন্টার, নিহত এক সন্ত্রাসবাদী
Image

জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় এনকাউন্টার, নিহত এক সন্ত্রাসবাদী

শ্রীনগর, ১৭ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এলাকায় তল্লাশি অভিযান শুরু হলে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। এই এনকাউন্টারে এখনও পর্যন্ত এক সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে।

জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারায় চলছে এই গুলির লড়াই। জম্মু ও কাশ্মীরের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুপওয়ারার হান্দওয়ারার ক্রুমহুরা গ্রামে লুকিয়ে রয়েছে দুই থেকে তিন জঙ্গি। এই তথ্যের ভিত্তিতে সোমবার ভোর থেকে ওই গ্রাম ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ দল। সূত্রের খবর, যৌথবাহিনী তল্লাশি শুরু করতেই জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। শুরু হয়ে যায় দু’পক্ষে গুলির লড়াই। এখনও পর্যন্ত এই এনকাউন্টারে এক সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে।

—————

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top