News Flash

  • Home
  • প্রধান খবর
  • তামিলনাড়ু বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, ধ্বনিভোটে খারিজ
Image

তামিলনাড়ু বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, ধ্বনিভোটে খারিজ

চেন্নাই, ১৭ মার্চ (হি.স.): তামিলনাড়ু বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল এআইএডিএমকে। যদিও ধ্বনিভোটে সেই প্রস্তাব খারিজ হয়ে যায়। তামিলনাড়ু বিধানসভার স্পিকার এম আপ্পাভুর বিরুদ্ধে এআইএডিএমকে-র আনা অনাস্থা প্রস্তাবের পক্ষে ৬২ জন সদস্য এবং বিরোধিতা করেন ১৫৪ জন সদস্য। এআইএডিএমকে অভিযোগ করে, স্পিকার আপ্পাভু পক্ষপাতদুষ্ট এবং তামিলনাড়ু বিধানসভার ভেতরে একজন ডিএমকে কর্মীর মতো আচরণ করেছেন। অধ্যক্ষ আপ্পাভুর বিরুদ্ধে এআইএডিএমকে কর্তৃক আনা অনাস্থা প্রস্তাবের বিষয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সোমবার বিধানসভায় বলেছেন, “অধ্যক্ষের কার্যপ্রণালীতে আমি খুশি। যেহেতু সরকারের দোষ খুঁজে বের করার কোনও সুযোগ নেই, তাই এই ধরণের প্রস্তাব আনা হয়। এই বিধানসভা এই প্রস্তাব গ্রহণ করবে না।”

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেছেন, “বিধানসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের এই প্রস্তাবে মানুষ হাসবে। আজকের এই প্রস্তাবের মাধ্যমে মানুষ জানতে পারবে স্পিকার কীভাবে কাজ করেন। স্পিকারের কাজ সবসময়ই নিরপেক্ষ ছিল। সেই কারণেই আমরা তাঁকে স্পিকার হিসেবে ঘোষণা করেছি। তিনি আমাদের সরকার অথবা দলের প্রভাব ছাড়াই কাজ করেন।”

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top