News Flash

  • Home
  • দেশ
  • জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় এনকাউন্টার, লুকিয়ে দুই থেকে তিন সন্ত্রাসী
Image

জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় এনকাউন্টার, লুকিয়ে দুই থেকে তিন সন্ত্রাসী

শ্রীনগর, ১৭ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এলাকায় তল্লাশি অভিযান শুরু হলে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। তবে ওই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারায় চলছে এই গুলির লড়াই। জম্মু ও কাশ্মীরের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুপওয়ারার হান্দওয়ারার ক্রুমহুরা গ্রামে লুকিয়ে রয়েছে দুই থেকে তিন জঙ্গি। এই তথ্যের ভিত্তিতে সোমবার ভোর থেকে ওই গ্রাম ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ দল। সূত্রের খবর, যৌথবাহিনী তল্লাশি শুরু করতেই জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। শুরু হয়ে যায় দু’পক্ষে গুলির লড়াই।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top