News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর ত্রিপুরায় সাক্ষরতা অভিযানের সাফল্য উদযাপন, সফল প্রার্থীদের সংবর্ধনা ও সার্টিফিকেট বিতরণ
Image

উত্তর ত্রিপুরায় সাক্ষরতা অভিযানের সাফল্য উদযাপন, সফল প্রার্থীদের সংবর্ধনা ও সার্টিফিকেট বিতরণ

আগরতলা, ১৭ মার্চ : ভারতে ১০০% সাক্ষরতা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকারের অধীনে কেন্দ্রীয়ভাবে স্পনসরিত প্রকল্প “উল্লাস” এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। এই উপলক্ষে আজ ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উত্তর ত্রিপুরা জেলার প্রত্যেকটি ব্লক স্তর থেকে ৩০ থেকে ৩২ জন করে অংশগ্রহণকারী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবং তাদের সফলতার স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয় ও সংবর্ধনা জানানো হয়।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের ঘোষণা মোতাবেক ২০২২ সালে এই প্রজেক্টটি শুরু হয়েছিল কিন্তু ত্রিপুরা রাজ্যে ২০২৩ সালে নির্বাচনের কারণে এক বছর পিছিয়ে যায় এবং ২০২৪ সালে তার বাস্তবায়নের রূপ নেয়। উত্তর ত্রিপুরার তিনটি মহকুমায় ২০২৪ সালের মার্চ মাসে ৪,৫০২ জনকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে পর্যবেক্ষক হিসেবে বসানো হয় ২৮২৮ জন যারা কখনও বিদ্যালয়ে প্রবেশ করেননি। তাদের সাক্ষরতা নিশ্চিত করতে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং ২০২৫ সালে একটি মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। যেখানে ৮৩.২৮% ব্যক্তি সফলভাবে স্বাক্ষরিত হন। বাকিদের মধ্যে ১,৯৩৭ জনের পুনরায় পরীক্ষা ২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়, তবে এখনো সেই ফলাফল ঘোষণা করা হয়নি। এটি প্রধানমন্ত্রীর সাক্ষরতা মিশন বাস্তবায়নের লক্ষ্যে এক বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে।

১৫ থেকে ৬৫ বছর বয়সী বহু মানুষ, যারা আগে কখনো বিদ্যালয়ে যাননি, তাদের নিয়ে এই বিশেষ সাক্ষরতা অভিযান পরিচালিত হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক বিপ্লব দাস, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালী দাস সেন,
উত্তর জেলা সভাধিপতি অর্পনা নাথ
ওএসডি সমীর রায় ও কৃতি সুন্দর দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top