News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি শাসনে দেশে এবং রাজ্যে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে : কংগ্রেস
Image

বিজেপি শাসনে দেশে এবং রাজ্যে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে : কংগ্রেস

আগরতলা, ১৭ মার্চ : বিজেপি শাসনে দেশে এবং রাজ্যে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এরই প্রতিবাদে আগামী ২৯ মার্চ শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করবে মহিলা কংগ্রেস। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী।

এদিন প্রবীর চক্রবর্তী বলেন, বিজেপি সরকার জনসম্মুখে দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে ও রাজ্যে মহিলারা আত্মনির্ভর হচ্ছেন। বিজেপি সরকার প্রতিনিয়ত মহিলাদের স্বশক্তিকরণ উপর জোর দিয়েছে বলে দাবি তাঁদের। কিন্তু, বিজেপি সরকারের শাসনে দেশে এবং রাজ্যে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে, বলে অভিযোগ তাঁর।

এদিন তিনি সাংবাদিক সম্মেলনে নারীদের উপর ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের তথ্য তুলে ধরেন। তিনি বলেন, এনসিবি-র তথ্য অনুযায়ী ইউপি সরকারের আমলের তুলনায় ২০২৪ সালে নারী ও শিশু কন্যাদের উপর অপরাধ ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতিঘন্টায় নারী অপরাধ জনিত ঘটনা ঘটে চলছে,দাবি তাঁর। তাই নারীদের সুরক্ষার দাবিতে আগামী ২৯ মার্চ শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করবে মহিলা কংগ্রেস।

Releated Posts

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026

প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার বৃদ্ধা, কৈলাসহরে আতঙ্ক

কৈলাসহর, ১১ জুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হলেন এক বৃদ্ধা। আজ সকালে কৈলাসহর শহরে ঘটে যাওয়া এই ঘটনাকে…

ByByReshmi Debnath Jun 11, 2026

স্নান করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধা, পুকুর থেকে উদ্ধার মৃতদেহ

আগরতলা, ১১ জুন: কমলপুর মহকুমার বালিগাঁও এলাকায় এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুকুরে স্নান করতে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top