News Flash

  • Home
  • দিনের খবর
  • চেন্নাইয়ে বিজেপির বিক্ষোভ, আটক তামিলিসাই-সহ অনেক নেতা
Image

চেন্নাইয়ে বিজেপির বিক্ষোভ, আটক তামিলিসাই-সহ অনেক নেতা

চেন্নাই, ১৭ মার্চ (হি.স.): তাসম্যাক দুর্নীতির বিরুদ্ধে সোমবার চেন্নাইয়ে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। এই বিক্ষোভ কর্মসূচির মধ্যে আটক করা হয়েছে বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দরারাজন-সহ অনেক নেতাকে। তাসম্যাক দুর্নীতির অভিযোগে দলের বিক্ষোভ ও তাঁর বাসভবনের বাইরে পুলিশ বাহিনী মোতায়েন প্রসঙ্গে এদিন বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দরারাজন বলেন, “একটি দেশে, যে কোনও কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার সকলের আছে।”

তামিলিসাই সৌন্দরারাজন আরও বলেন, “ইডি প্রকাশ করেছে যে, তাসম্যাক-এ ১,০০০ কোটি টাকার অনিয়ম হয়েছে এবং এই বিষয়ে, আমরা একটি শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা করেছি, কিন্তু তারা আমাদের ঘিরে রেখেছে। আমরা এ সবে ভয় পাই না, আমরা জনগণের জন্য লড়াই করব।” বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দরারাজনের বাসভবনের বাইরে এদিন ব্যাপক হট্টগোল হয়। পরে তামিলসাই সৌন্দরারাজন-সহ অনেক নেতাকে আটক করে পুলিশ।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top