News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৬ দফা দাবিতে সরব অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশন
Image

১৬ দফা দাবিতে সরব অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশন

আগরতলা, ১৭ মার্চ : ভারতীয় ন্যায় সংহিতার ১০৬ এর (১) এবং (২) ধারা প্রত্যাহার সহ ১৬ দফা দাবিতে সরব হয়েছে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশন। এদিনের মিছিলটি অফিস লেন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

এদিন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে বলেন, সারা দেশে পরিবহন শিল্প মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। ডিজেল- পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ট্র্যাক্সের টাকা বিরাট আকার ধারণ করেছে। এককথায় যারা পরিবহন পেশার সাথে যুক্ত আজ তারা বিপন্ন।অসংগঠিত সড়ক পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন করা, ভারতীয় ন্যায় সংহিতার ১০৬ এর (১) এবং (২) ধারা প্রত্যাহার, মোটর ভেহিক্যাল আইন ২০১৯ শ্রমিক স্বার্থে সংশোধনের দাবি সহ ১৬ দফা দাবিতে আন্দোলনে সামিল হয়েছে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশনের সদস্যরা।

এদিন তিনি বলেন, যারা নেশা কারবারির সাথে জড়িত রয়েছে তারা একাংশ শাসকদলের কর্মী। শাসক দলের নেতৃত্বে গোটা রাজ্যে অরাজকতা চলছে। তাই অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরা শাখার উদ্যোগে পরিবহন শ্রমিকদের স্বার্থে দাবিগুলি নিয়ে আগামী ২৪ মার্চ দিল্লি চলো অভিযানের আয়োজন করা হয়েছে। এই আন্দোলনকে সর্মথন জানিয়েছে সিআইটিইউ সর্বভারতীয় শাখা।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top